আমি ও দেশ
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ও দেশ
||শাহাদত হোসেন||
ভালোবাসি আমি শুধু
আমার আমিকে,
এই আমিটিই জন্ম নিল
সোনার দেশেতে।
সবুজ ঘেরা দিগন্ত আর
সোনার মতো মাটি,
অতি সরল মানুষগুলো
বেজায় রকম খাঁটি।
ধর্ম, ভাষা সংস্কৃতির
অপূর্ব এক মিল,
বিনি সুতোয় গাঁথা মালা
ভালোবাসার ঝিল।
সোনা মাটি, সোনা মানুষ
মাটি মানুষ মিলে
সোনার এ দেশ গড়বো মোরা
সবাই তিলে তিলে।
১৬ কোটি এই মানবের
দেহ কলেবরে
লাগলে আঘাত কোন ভাইয়ের
কষ্ট সকলেরে।
আমার আমিই মিলে যদি
সকল আমি হয়
বিমূর্ত এই দেশটা তখন
একটি দেহ পায়।
আমি যদি করি আমার
সঠিক আপন কাজ
এবার তবে সামনে চলা
রুখবে কেরে আজ।
আসবে আঘাত আমার দেহে
এ আর নতুন কিছু
সকল আমিই ছিলাম, থাকবো
রুখবরে সবকিছু।
ভাবছি বসে স্বপ্ন লিডার
আসবে বুঝি এখন
আমিই লিডার আমিই করবো
আমার স্বপ্ন পূরণ।
কাটবে আঁধার উঠবে রবি
আলো ঝলমল চারদিক
একাত্মায় একাত্ম হয়ে
মিলাবো দিক্বিদিক।
১১ ডিসেম্বর ২০১৩
মুক্তারপুর, সারদা, রাজশাহী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর...
...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুন
ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন