"আমার বাড়ির পাশে সেওত নিবাসী
আমি দেখি তাঁর সব কিছু আমর মত-
তার সব কাজ, তাহার সময়, হয় গত
তবো আমি চোখ বুজে বলি আদিবাসী।
কবে শুরু হবে, দুজনের একই প্রকাশ,
জানিনা কখন হবে শেষ তাঁর আদিবাস !
মানুষ জাতি হইয়াও মানুষের মাঝে তার আদিবাসী, উপজাতি। আমরা হলাম জাতি। তারা কি কোন দিন জাতি হতে পারবেনা ? এরাত আমাদের সারা বিশ্বের মানব সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।
তার পরও কেমন করে জানি তারা হইয়া গেল উপজাতি বোঝা কষ্টকর।
সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য জতি, যাদের সংখ্যা লঘুতার কারণে আজ তারা দূর্বল, তাই তারা উপজাতি। আজ বিশ্ব আদিবাসী দিবস। সারা বিশ্বে ঘটা করে পালিত হচ্ছে। যদি তাদেরকে আমরা মানে সারা বিশ্বের মানুষ জাতি হিসাবে দেখতাম তাহলে তাদের অধিকারের বিভিন্ন মানবিক অধিকারের জন্য এমন দিবসের প্রয়োজন হতনা।
সুমনের একটি গানে পরিবেশ যেভাবে ভোর কে সঙ্গী করে নিয়েছিল ঠিক নিচের মত।
সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস-
তাই রাত্তির হল ভোর।
আকাশ বলল থাক, অই উটকু কর্তরাখ
দেখ আমার রঙ্গেই ভোর।
মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে-
মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারে ঘোর।
সময় বল্ল না আমি কিছুই মানছিনা
ভোর আমার হাতেই বাঁধা।
বাতাস বলল সর , তুরা ঝগড়া করেই মর
যত ঝগড়াটেরেদ ভঙ্গি।
মানুষ বলল বেশ, হোক ঝগড়া ঝাটির শেষ-
আয় বুকের হাপরে সুবাতাস ভরে ভোরকেই করি সঙ্গী।
আমরাও তেমনি বুকের হাপরে সুবাতাস ভরে তাদের সঙ্গী করে নিতে পারিনা ?
তবে শেষ হবে তাঁহাদের আদিবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

