কেউ কেউ গিয়েছে হারায়ে ,
সেই হারাদের মাঝখানে কেউ থাকে একজন
অন্য সবার কথা দেয় সে ভুলায়ে ;
মোমের প্রভায় রাত অলকের বেলা- কেবল স্মরণ-
হতে থাকে। প্রথম প্রহরে রাত একদিন চৈতের বেলা
আকাশে মেঘের সাথে হয়েছিলো চাঁদ টার লুকোচুরি খেলা,
চাঁদ বুঝি তার রূপ দেখেছে লুকিয়ে!
রাতের চাঁদরে ঢাকা ধানের সবুজ মাঠে গিয়ে।
হায় বাংলার চাঁদ, আমি তুমি আর তব আলোর প্রপাত-
আজ নিবিড় বিরহে নিপতিত। ফাগুনের চৈতের বেলা-
তার চুলে আমাদের হৃদয়ের হবেনাকো খেলা
আর কোন দিন--
তবু হৃদয় গভিরে তার হৃদয়ের ঋণ
রেগে আছে। সে শুধু আমার নয়--
চিলো বাংলার শেমল জগতের সুহাসিনী চন্দ্র মনি- আজ মনে হয়
তার সাথে কেনো মোর হয়ে ছিলো দেখা!!
দেখা যদি হলো তবে সোনালি আজকে কেন
হয়ে গেলো দিগন্তে সুবর্ণ রেখ? হয়তো বা ভুর তবু মনেহয়
হয়তো টেনেছে তারে বৃটানিয়া পেরিসের সৌদাগরী সময়-
অথবা কোথায় আছে, জানেনা এ বাংলার হৃদয় নয়ন
সে হাসি সে অলক, মুখ - আর সে মুখের রোদ্র বরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



