পরপারের চিঠি
===============
এবার আমার ছুটি হয়েগেছে মা’গো
চল্লেম আমি চিরদিনের বাড়ি।
পরপারে পৌছে দিলো আমায়
৬নাম্বার পিনাক নামের তরী।
মরণ শোভা যাত্রাতে মা যোগদিযেছি আমি
ডুবদিয়েছি মরণ সুধা জলে।
আত্মা আমার স্বর্গবাসী পরলোকের জগত্ দূরত্বে
নীথর দেহ ঘুমিয়ে আছে পদ্মানদীর তলে।
আমি না, এখনি মা- স্বর্গ চাইনি, ‘জানো’?
তোমার কোলে আসবো বলে জীবনতরী ভেবে
ওঠেছিলাম পিনাক-৬ এ, ওঠেছিলো আরো অনেক লোক-
বুঝিনি এ জগত তরনী, এ আমাকে পরজগতে নেবে।
জানিস মা তুই? আত্না আমার
ঘুরে এলো তোর বসতি কাল
দেখেছি আমি পদ্মানদী, দেখেছি আমি তুর হৃদয়ে
পদ্মা নদীর চাইতে বেশি জল-
বলতো কেনো মা? ডুবিয়ে মারবি নাকি?
তোর হৃদয়ে মা’ আর হবেনা ডোবা-
হৃদয়ের জল ঝরাসনে তুই মিছে।
তোর পৃথিবীর খুনের কষাই শাসক ত্রাসক রক্ত-মশার দল
দেখবেনা কেউ তোর বেদনার বিষাক্ত নীল প্রভা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




