কান্তারের পথ ছেড়ে বিকেলের পাড়ে
কে তুমি রমনী এসে কহিলে আমারে
তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই—
না, তুমি কহনাই, ইশারায় বোঝায়ে ছিলে।
আমি শুধু বুঝিলাম, দেখিলাম সোনালি আবেগ
তোমার চোখের তীরে আকাশের মত ভরানীলে।
আমার বুকের বল হঠাত মিলায়ে গিয়ে শ্বাস-
দীর্ঘ বেদনা হয়, দেখি “এতবড়! তোমার আকাশ?”
অভাবনীয়, এর পর কেটে গেলো কয়েক বছর,
আমার সাহস গুলো জমাকরি প্রেমের ডালিতে
আসি হৃদয়ের ভালোবাসা তোমারে নিবেদিতে,
তত দিনে বহু দূর তোমার আকাশ
সেখানে নওকো তুমি একা, তোমাদের বসবাস-
হয়তো নিবিড় প্রেমে বিজড়িত,
হয়তো তুমিও আজ ওই খানে নয়াপ্রেমে প্রীত।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




