কত লেখা গিয়াছে হারাযে,
কত লেখা তোমারেই ঘিরে ঘুরপাক,
এখনো পারিনি কিছু পৃথিবীরে লিখে দিতে আমি
কলমে বাচালপনা কেবলি আমার, তুমি নির্বাক।
তুমি কি সেই, আমার আমি যে ছিলে,
আলোক বর্ষদূরে, আমি যবে তারা?
তুমি কি আমার ছিলে হিলিয়াম?
এখনো জ্বলছি আমি,
তোমার মনের তাপে তখনো কি আমি জ্বলতাম?
আজ তুমি জাগতিক হাওয়া,
আর আমি সারাদিন নিজেরে আদম মনে করি
হাওয়ার বিলাসে কাটে দিন
সূর্য্য কোথায় ডুবে গেলো, তুমি নও, আসে শর্বরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

