সংগ্রাম শুধু ফ্রেমে বাঁধা ফটো
================
ওরা বলতো, ওদের মায়ের ভাষাই হইবে আমার মুখের ভাষা।
আমি কহিলাম.. আমার মা’ওতো কথা বলতো।
তার ভাষোতেই, এখনোতো কথা বলে,
আমি কেনো তবে পারবোনা তাহলে?
আমার মায়ের ভাষায় বলতে, “তোমারে যে ভালোবাসি”,
ভালোবেসে আমি হাজার জনম বাংলায় যেনো আসি।
তার পর ওরা পেতেছে বোলেট, আমি ঢেলেদিনু রক্ত,
পিচ কালো পথ দেখেছে মায়ের ভালোবাসা কত শক্ত।
ফের এলো ঝড়, ভেঙে গেলো ঘর ভেঙে গেলো সুখ স্বপ্ন
স্বাধীনতা চাই স্বাধীনতা চাই, চার দিকে চলে চিৎকার।
আবার বোলেট’ লেগেছে আগুন, নিভবেনা জলে, ঢালো ঢালো খুন-
রক্তের দামে কিনতেযে হয় মুক্ত কথার অধিকার।
রক্ত ঢেলেছি, নদি বয়ে গেছে, সেখানে কুমির এসেে
এক ঝাঁক, তারা হা করে সারা, ছলনায় ভালোবেসে-
দেখালো মুক্তি, কহিলো স্বাধীন, আসলে সকলি ছবি,
টুটি টিপে ধরে কয়ে দিলো চুপ- নাকরিলে গুম হবি।
সেদিন গিয়েছে এখন এসেছে নতুন যুগের পাপ-
বলিছে ইহারা ডাকিতে হইবে এদের বাপেরে বাপ।
তারা বলেছিলো কথা বলা চাই’ তাদের মায়ের বুলে ,
এরা বলিতেছে ডাকো তারে বাপ, নিজের বাপেরে ভুলে।
ওরা কেড়ে ছিলো মায়ের ভাষা, ইহারা কাড়িছে বাপ
সেই থেকে আজও লভিছি বাঙ্গালি অপমান সন্তাপ।
ইতিহাস কেনো এত কালো হলো, এ কোন পাপের দায়?
সংগ্রাম শুধু ফ্রেমে বাঁধা ফটো, মুক্তি তবেকি নাই!!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





