হাজার বছর জমে ব্যথা হয়ে কেবল
একবার জনম আর মরণের মাঝে
ভাবনার মত কিছু ধুসর অনুভব
নীলডানা মেলে দিয়ে উড়ে চলে জীবনের সাঁজে।
হয়তো খড়ার মাঠ পার হলে মিলবে সবুজ
নিশ্চয় নিশ্চয় পাওয়া যাবে জীবনের খুঁজ।
আমারো বুকের মাঝে খড়া হয়ে বসে আছো নারী
অথছ হবার কথা মেঘবালিকা
এখন প্রণয় মোর খরজুর গাছেদের সারি
মিছে তোমারে বাঁধিয়া লিখি নেটে দেয়ালিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
