আবার যদি পেতাম আমি তোমার চিঠি
প্রেম না থাকুক, থাকুক ব্যথা থাক বিরহ
নিউজ পেপার খাতার পাতায় যেমন করে
গড়তে তুমি প্রেমের ভূমি অহরহ--
একটু নাহয় গমন হতো টাইম ট্রাভেলে
এক লাফেতে পড়তো গিয়ে কিশুর কালে!!
আবার যদি পেতাম আমি তোমার চিঠি
মরিচফুল আর বাঁশ বাগনের স্বপ্ন আঁকা
একপিঠে তার সহজ কথার আকাশ দেখা
অন্য পিঠে ছন্দ মালার হৃদয় লেখা--
আবার না হয় কয়েকটা রাত গভীর হলে
ঘুরতে যেতাম বাস বাগানের আকাশ তলে!!!
আবার আমি পেতাম যদি তোমার চিঠি!!
প্রেম না থাকোক থাকোক ব্যথা থাক বিরহ
মাঝে মাঝেই সময় ভুলে তোমায় ডুবি
এখনো তুমি জাগছো মনে অহরহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

