আমার ভাতিজারে কইলাম, বাবা ঘুমাইয়া পড় নাহলে আলফা-লিমা আসব। তাড়াতাড়ি ঘুমাইয়া পড়।
ভাতিজা কয়, তুই অতদিন লেউড়ির ডর দেখাইছত, তার পর ভুতের আর এখন কছ আলফা লিমা। কম্পিউটার থেইক্কা হরাইবার লাইগ্গা বুদ্ধি বাইর করছত। আমি ডরাইনা, চড়াইয়া হুতাইলামু আলফালিমারে।
আমি কইলাম, পাড়তেনারে বাবা আলফালিমা মারাত্বক জিনিস। ভয়ানক ব্যপার।
কী জিনিস?
আমি কইলাম, ছাত্রনামের কোমলমতি সন্ত্রাসীদের ঠিক করার জন্য যে এক দল দ্বিপদ বড় বড় কলম হাতে দৌড়াইয়া আসে আর পিডায় এরা হইলো আলফা লিমা। এই দ্বিপদরা বড়ই বিপদ
ভাতিজা কয়, এইযে দাউয়ের মত কলম? বেঙ্কা লম্বা?
আমি কইলাম হ... এরাই । এদের সাংকেতিক নাম আলফালিমা। আর বাবারে কলম যখন লাগে কোন খানে খালি লাল লাল কালি বের হয়। কী টকটকে লাল?
ভাতিজা কয়, গজবের কারবার দি। আমি কইলাম, নাবেডা, এর চাইতেও বড়, ইতা ডাইরেক গুজব, আস্তা আস্তা গুজব।
এবার ভাতিজা ভয় পেলো। জিগাইলো, কাকা, এরা কি আমার মত পুলাপানরেও মারে। আমি কইলাম হ.. এরা মার পেটে থাকতেই গুলি করে। আর পেট থেকে বাহির হলে অনেক কিছু করে। ডাকব? আলফা লিমারে?
আর ডাকতে হলোনা ভাতিজা ভাতিজা এবার লেজগুটাইয়া পালাইলো । এবং আমি আরামছে নেট করছি।
ধন্যবাদ আলফা লিমা
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



