এ হলো লাচ্ছা সেমাই, ক্ষীর, নুডলস্ --- সকালের নাস্তা।
দুপুরের জন্য রান্না করেছি মুরগী,
গরু রান্না প্রায় শেষ হবার পথে......
পোলাওর চাল ধুয়ে রেখেছি, গরু রান্না শেষ হলেই চড়িয়ে দেব।
চপও প্রায় রেডি করে রেখেছি, ঠিক খাবার আগে ভেজে নিব।
শসাও খাবার ঠিক আগ মুহূর্তে কাটবো।
গতকাল রাতে ঈদ উপলক্ষে মেহেদীও দেয়া হয়েছে হাতে।
আমার বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি ল্যাবমেটদের দুপুরে আমার বাসায় খেতে বলেছি, সেই সাথে সকল ব্লগার আপনাদেরও দাওয়াত রইলো।
যারা রান্নাবাজ মানে অপ্সরা আপু, নুশেরা আপু, স্বপ্নজয়, লালদরজা -- এদের ব্যাপারে আমার বিশেষ ভয়:-& , আবার খেয়ে না বলে কি রেঁধেছেন এইসব!!!!
দুপুরে মেহমানদের আপ্যায়নের সময় এই জামা পরে থাকবো, এবার চৈতী থেকে কেনা।
বিকেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল মুসলিম ছাত্র-ছাত্রীদের মিলে ঈদ আয়োজন আছে, সেখানে পরবো ঊষা সিল্ক থেকে কেনা এই মসলিন শাড়ীটি। যদিও শাড়ীটি দুই বছর আগের রোযার ঈদের কেনা, কিন্তু এখানে নতুন।
প্রবাস জীবনের এই একাকী ঈদ আপনাদের সবার সাথে মিলে-মিশে ভাল কাটবে, এই আশা করছি। সবাই ভাল থাকুন। আমার ব্লগ বাড়ীতে আসবেন কিন্তু।
আপডেটঃ
পোলাও রান্না আর চপ ভাজা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। খাওয়া-দাওয়াও এক পর্ব করা হয়েছে। আপনারাও চটপট খেয়ে নিন।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


