somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: পড়শী

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ গো টুনির মা, আসো আমাদের বাসায়। এইমাত্র রান্না শেষ করলাম। আসো একটু গল্প করি।
সাজেদা বেগম আর টুনির মা। দুই অসম বয়সের দুই নারী। দারূণ সখ্যতা।
ফুফু, আমার রান্না আরেকটু বাকী আছে। টুনির বাবারও বাসায় আসার সময় হয়ে গেল। নিচতলা থেকে উঠে এসে বলে গেল টুনির মা। বয়স ২৫শের কাছাকাছি। ফুফুর পন্চান্ন।
আজ ডালের চচ্চড়ি, শুটকি ভর্তা আর রুই মাছের ঝোল। ভাতিজার বাড়িতে থাকেন। একা মানুষ। ছেলে আছে একজন। সারাদিনই কাজে কর্মে বাইরে থাকে। এখানে ভাতিজার ছেলেমেয়েদের দেখাশোনা করেন। নাতিরা তাকে ভালই বাসে। ভাতিজার বৌ আছে। তার সাথে মিঠেতিতে সম্পর্ক। বৌ-শ্বাশুড়ীর সম্পর্ক যেমন হয় আর কি!

ফুফুর কাছে নিচতলার বৌ টাই বেশি পছন্দ! ভালই মিলেছে তার সাথে। ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে একবার নিচে গিয়ে গল্প করে আসে। আবার দুপুরের রান্না-বান্না হয়ে গেলে খাবারের পর আবারো বেশ লম্বা সময় ধরে গল্প। এভাবেই সময় কাটায় দুইজন।

আজ কি রানলা?
কৈ মাছ ভুনা। ফুফু, এখন কথা বলার টাইম নাই। টুনির বাবা এলো বলে! চুলার উপরে ভাত রেখে এসেছি। টুনিকে এখনো গোসল করাইনি। একটু শাক ভাজিও করেছি। যাই তাড়াতাড়ি। বিকেলে খেয়ে দেয়ে চলে আসবেন আমাদের বাসায়। তখন কথা বলবোনি। এখন যাই।

হ্যাঁ, আমিও এখনও গোসল করিনি। এতো যাই যাই কর কেন, যাবা আর কি! নাতিরা আমারে এমন জ্বালায়। খেয়ে দেয়ে বেসিন কেমন নোংরা করে রেখেছে দেখ! এ নিয়ে কয়েকবার পরিষ্কার করলাম! ভর্তা করতে গিয়ে মরিচে হাতটা জ্বলে গেল!

বিকেল প্রায় চারটা! মাত্র খাওয়া শেষ হলো। বড় নাতিটাও সাথে খেয়ে উঠলো।
মেঝোটা রুমে দরজা আজ প্রায় সারাদিন বন্ধই রেখেছে। সকাল থেকে অনলাইন ক্লাস। এইবার ক্লাশ নাইনে। এখন মনে হয় ঘুমোচ্ছে। না খেয়েই ঘুমিয়ে গেল। নাস্তা খেয়েছে সেই এগারোটায়।

ঢাকা শহরের ইটের দালানের ভিড়ে পড়ন্ত বিকেল বোঝা যায় না, যেটা গ্রামে বোঝা যায়। গাছের ছায়াগুলো একপাশে হেলে পড়ে। সূর্যের তেজ কমে আসে। শহরে অনেক গরম! সারাদিন ফ্যানগুলো মাথার উপর ঘুরতে থাকে। তবুও গরমের কমতি নাই।

সাজেদা বেগম গোসল করতে ঢুকলো। সারাদিন কাজের শেষে গায়ে একেবারে আঠা আঠা লাগে। বৌ থাকলেও এই সংসারে তিনিই রান্না-বান্না করেন। ভাতিজা উনার হাতের রান্না পছন্দ করেন। বৌ এর রান্না খেতে তেমন মজা পান না।

বৌ- এরও সুবিধা। সংসারে কাজের চাপ কমে গেল। আর আছে চার বছরের ছেলেটা। দূরন্ত! একরত্তি ছেলে। সবাইকে মোটামুটি ব্যস্ত রাখে। এ নিয়ে হাসান আলির সংসার।
ছেলেটা দাদিকেও ব্যস্ত রাখে নানান আবদারে। তাকে টুনির মাদের বাসায় নিয়ে যেতে হবে। লেইস ফিতা থেকে ক্লিপ কিনে দিতে হবে, বেলুন কিনে দিতে হবে। চা দিয়ে পরোটা খাবার সময় একই মগে তাকে চা দিতে হবে। না হলে দাদির সাথে চিৎকার চেঁচামেচি। কান্নাকাটি করে শেষ।
টুনির সাথে রাকিবের অনেক বন্ধুত্ব! রাকিব ছোট্ট ছেলেটির নাম।

আসরের নামাজ পড়ে দাদীর হাত ধরে টুনিদের বাসায় গেল রাকিব। টুনির সাথে ছুটোছুটি, দূরন্তপনা!

......
আজ শুক্রবার। এলাহী কারবার। টুনিদের বাসায় প্রতিবেশীদের দাওয়াত। সে সুবাদে বাড়িওয়ালার বাসার সবাই দাওয়াত পেয়েছে। ফুফু সাজেদা বেগম সকাল থেকে ব্যস্ত। সূরা কাহফ পড়ে, নাতিদেরকে নাস্তা খাইয়ে দিয়ে টুনিদের বাসায় গিয়ে টুনির মাকে কাজে সাহায্য করে। দুজনে মিলে অনেক আইটেম রান্না করে ফেলেছে। মুরগী ঝোল, ডিম ভুনা, রুই মাছ ভুনা, গরুর গোশত ভুনা, করলা দিয়ে বুটের ডাল, পুঁইশাক দিয়ে মাছের মুড়ো, চিংড়ির কোরমা,পোলাও, আরো কত কি! সাজেদা বেগম বেশ উপভোগ করেন টুনির মায়ের সাথে সময় কাটানোতে, কাজ করতে, গল্প করতে। মেহমানদের খাওয়া হয়ে গেলে, এরপর সারা বিকেল জুড়ে গল্প। বেলা কেটে যায় প্রতিদিন এভাবেই।

আর ঐদিকে রাকিব তার দাদুকে অনুসরণ করতে থাকে। দাদু কখন টুনিদের বাসায় যাবে, কতসময় ধরে সেখানে থাকবেন। সেও সাথে যাবে খেলা করতে। মায়ের বারণ শুনবে না, দুপুরে ঘুমোবে না। কেবলি দস্যিপনা! আর নয়তো মোবাইল ফোনে ভিডিও দেখা একটানা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:০৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×