somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেট্রোরেলের আত্মতৃপ্তি! আত্মম্ভরিতাও বলা যেতে পারে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক আঘাত সয়েছি একটি গণতন্ত্রের দাবী আদায়ের উপলক্ষকে সামনে রেখে। আমার বুক ক্ষত বিক্ষত করে দিয়েছিল কিছু দুবৃত্ত ছাত্র। আমি এই ঢাকার মাথার উপর দিয়ে চলা শুরু করেছিলাম। আমার এই উন্নত শির ওদের ভাল লাগলো না।
যদিও তারা নজরুলের দ্রোহের কবিতা পছন্দ করে। কিন্তু আমার গর্বকে হিংসে করে, সে তো ভালই বোঝা গেল।
এই দেখুন আমি চলা শুরু করার পর থেকে নগরবাসী কত উপকৃত হলো! কত জ্যাম এড়িয়ে তারা তাড়াতাড়ি অফিসে বা বাড়ি পৌঁছাচ্ছে!
কত গল্প আমাকে ঘিরে তৈরী হচ্ছে!
এই তো গতকালই কত নাগরিক আমার পেটে চড়ে শাহবাগে গেল, মিরপুরে গেল বুদ্ধিজীবি শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। কত শিশু, শিশুর মা গেল যাদুঘর দেখতে। শিশুকে এই দেশ চেনাবে, এই দেশের ইতিহাস জানাবে, তাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা স্টেশন থাকাতে ছাত্রদের যে কত সুবিধা হয়েছে! সেই সাথে যারা বইমেলায় যায়, তাদের জন্যও অনেক সুবিধা হয়েছে। এক গাদা বই হাতে নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে আমার কাছে চলে আসে, চলে যায় অনেক দূর!

কার্জন হলের সামনে দিয়ে যখন আমি চলি, কত ঢাবি এলামনাই আবেগে আপ্লুত হয় সবুজ মখমলের উপরে তৈরি লাল ইটের ইমারত গুলো দেখে। ওই ইমারতগুলোর ভেতরের কাঠের সিঁড়ি বেয়ে কত ছুটে চলা ছোটবেলায়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে, এই পরীক্ষা শুরু হয়ে যায় যায়, ক্লাসে দেরী হয়ে গেল, ছুট ছুট ছুট!
আজকের এই আধা পাকা চুল নিয়ে মাঝবয়সী চাকুরে বা গৃহিনীদের এই তো আত্মপ্রসাদ, হাজারো জটিল জীবন সমীকরণের মাঝে একটু খানি প্রশান্তি!
আমার কাছে এসে নারীদের আলাদা আনন্দ! তাদের জন্য একেবারেই প্রথম বগিটা, গোলাপী রং-এর আলাদা কামরা। একটা আলাদা গর্বই বলা যেতে পারে। অনেক দ্রুত চলি বলে দাঁড়িয়ে যেতেও কারো আপত্তি নেই!

তবে অনেক চেষ্টা সত্ত্বেও এখনো কিছু কিছু সার্ভিস দরকার বলে কেউ কেউ মনে করছে। আশা করি সময়ের সাথে সাথে আমি, আমরা সেগুলোও পূরণ করতে পারবো। যাত্রীদের কাঙ্ক্ষিত মানের সেবা।

এক দুষ্টের দল আমার দরজাগুলোর পাটাতনের উপর দাঁড়িয়ে দরজা বন্ধ যেন না হয়, সেই বাঁধা দিচ্ছিল। বলি, বাছারা এতে করে আমার সৌন্দর্যই তো নষ্ট হয়ে যাবে! অনেক উপর থেকে তোমাদের নিচে পড়ে যাবার ভয় আছে। আর দেখতে তো তখন লোকাল ট্রেনের মতোই হয়ে যাবে। তোমরা প্লিজ দায়িত্বশীল নাগরিক হয়ে বেড়ে ওঠো!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×