somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিথি আসলে যা করবেন, যা করবেন না

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়িতে অতিথি আসা আমাদের দেশে একটি সাধারণ বিষয়। কিন্তু যান্ত্রিক নগর জীবনে অতিথিকে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারাটা আর সাধারণ বিষয়ে নেই বরং কালানুক্রমে তা দক্ষতা হিসেবে গণ্য হয়ে উঠেছে। আপনি যদি চান আপনার বাড়িতে এসে অতিথি স্বাচ্ছন্দ্য বোধ করুক, তাহলে জেনে নিন অতিথি আপ্যায়নের কিছু টিপস।

➪ মোবাইল বা ফোনে নিমন্ত্রণ জানালে বাড়ির ঠিকানা ভাল করে বুঝিয়ে বলুন যাতে অতিথির বাড়ি চিনতে কোন অসুবিধা না হয়। প্রয়োজনে বাড়ির আশে-পাশের দোকানের নাম,রাস্তার নাম উল্লেখ করে দিন।
➪ নিমন্ত্রিত অতিথি আসার আগে ঘর গোছগাছ করতে প্রয়োজনে আপনার সন্তানের সাহায্য নিন। তাতে সেও সচেতন হবে।
➪ অতিথি সম্পর্কে আগে থেকেই সন্তানকে জানিয়ে রাখুন। এতে সে অতিথির সঙ্গে সহজে মিশতে পারবে।
➪ অতিথিকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে ভিতরে আসতে বলুন । বাড়িতে ছোট সন্তান থাকলে কলিংবেলের শব্দ শুনে তাকে বলুন দরজা খুলে ভিতরে আসতে বলতে। প্রয়োজনে বাড়ির শিশুটিকে নিয়েও অতিথিকে অভ্যর্থনা জানানো যেতে পারে।।



➪ বাড়ির ছোট সদস্যটি বয়োজ্যেষ্ঠ অতিথি এলে ছুটে এসে সালাম দিয়ে কথা বললে অতিথিও বেশ খুশি হবে।
➪ অতিথি কোথায় বসবে, কার সাথে কথা বলবে, কী করবে তা নিয়ে যেন অপ্রস্তুত বোধ না করেন। বরং বসার জায়গা দেখিয়ে দিন এবং নিজে বসে আলাপচারিতা করুন বা পরিবারের কাউকে বলুন সময় দিতে।
➪ অতিথির সাথে আপনার পরিবারের মানুষদের পরিচয় করিয়ে দিন। বড় কোনো পার্টি হয়ে থাকলে অতিথিদের একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিন যাতে আপনি পুরোটা সময় তাদের সাথে কাটাতে না পারলেও তারা নিজেদের মাঝে কথা বলে কাটাতে পারে।
➪ অতিথি আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিংক যেমন ঠাণ্ডা বা গরম পানীয় পরিবেশনকরতে পারেন। তা হতে পারে চা, কফি, দইয়ের শরবত, কোমল পানীয় বা ফলের জুস। এছাড়া আপনি কোনো স্ন্যাক্স প্রস্তুত করে থাকলে সেটাও পরিবেশন করতে পারেন। অথবা অতিথি এলে জিজ্ঞেস করে নিন, তিনি এখনই কোনো স্ন্যাক্স খাবেন নাকি আগে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন ।
➪ অতিথিকে এমনভাবে আপ্যায়ন করুন যাতে তিনি একটা ঘরোয়া আবেশের মাঝে থাকেন, আপনার বাড়িতে এসেও যেন তার মনে হয় তিনি নিজের বাড়িতেই স্বাচ্ছন্দ্যে আছেন ।
➪ অতিথি আপ্যায়নের কিছু দায়িত্ব সন্তানের ওপর দিন। তাতে সন্তানও শিখবে আর আপনি অন্য কাজে মনোযোগী হতে পারবেন।
➪ অতিথির সামনে শিশু সন্তানকে জোর করে নাচ-গান করতে বলবেন না। তাতে তার অতিথি এড়িয়ে চলার প্রবণতা তৈরী হতে পারে।
➪ সন্তান টিনএজার হলে তাকেও শেখান অতিথি এলে কী করা উচিত ।
➪ অতিথি নতুন আসলে ঘর বাড়ি ঘুরিয়ে দেখাতে পারেন।
➪ অতিথির সঙ্গে কোনো শিশু এলে আপনার সন্তানকে নিজের ঘরে নিয়ে গল্প করতে বা খেলতে শেখান।
➪ শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্টে অতিথির সঙ্গে ইন্টার্রাকশনেরও যে একটা ভূমিকা আছে সেটা মনে রাখবেন।
➪ বড়রা গল্প করলে ছোটদের সেখানে বসাটা সব সময় উচিত নয়, এ সম্পর্কে আগে থেকেই সন্তানকে সচেতন করুন।
➪ অতিথি খেতে বসলে আপনাদের সঙ্গে সন্তানকেও বসান। এতে সে যে পরিবারের একজন সদস্য এ দায়িত্ববোধ ধীরে ধীরে আসবে।
➪ অতিথি যদি আপনার বাসায় একদিন বা বেশ কিছু দিন থাকার জন্য আসে তবে তাকে আপনার বাসার কোথায় কী আছে, তার কী কী দরকার হতে পারে এগুলো দেখিয়ে দিন।
➪ অতিথি কিছুদিন আপনার বাসায় থাকলে নিজের জীবনের ছোট ছোট কাজের মাঝে তাকে জড়িয়ে ফেলুন, এতে তিনি নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে করবেন না ।
➪ আপনার সন্তানকে সকাল বা সন্ধ্যায় অবসর সময় অতিথির সঙ্গে গল্প করতে বলুন।
➪ যদি মনে হয় আপনার অতিথি বিশেষ কোন প্রশ্নের উত্তর দিতে সঙ্কোচ বোধ করছেন, বিষয়টি ওখানেই থামিয়ে দিন।
➪ আড্ডায় ব্যক্তিগত প্রসঙ্গগুলো নিয়ে বেশী ঘাঁটাঘাঁটি না করাই ভালো।
➪ অতিথি অসাবধানতাবশত যদি কোন কাঁচের জিনিস ভেঙ্গে ফেলে বা অতিথিদের বাচ্চারা কিছু নষ্ট করে ফেলে বিরক্তি বা রাগ প্রকাশ না করে কৌশলী হন।
➪ অতিথি আসায় আপনার বাসার অতিরিক্ত সাউন্ড যেন প্রতিবেশীর ঘুম হারাম না করে সেইদিকেও খেয়াল রাখুন।
➪ খাবারে আমিষ, নিরামিষ দুইটারই সমন্বয় রাখুন। কেননা অনেকে মাছ মাংসের চেয়ে সবজি, ভর্তা পছন্দ করেন।
➪ অতিথি যা পছন্দ করে তা দিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করুন, আপনার নিজের পছন্দকে চাপিয়ে দিবেন না।
➪ প্রত্যেকে ঠিকঠাক খাচ্ছে কিনা খেয়াল রাখুন ।
➪ খাবারের পর ডেজারট এর ব্যবস্থা রাখুন।
➪ আপনার এলাকায় ঘুরে দেখার মতো কোন ভাল জায়গা থাকলে আপনার অতিথিকে নিয়ে ঘুরে আসুন।
➪ প্রয়োজনে অতিথির পছন্দের কোন জিনিস গিফট করতে পারেন।

সর্বোপরি মনে রাখা প্রয়োজন যে, অতিথির প্রতি সমাদরের মাধ্যমেই একটি মানুষের জীবনযাত্রার মান বা ব্যক্তিত্ব সহজে প্রকাশিত হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×