somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপাল চুক্তি ছুড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর !

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, আপনার প্রতিবেশীর বিদ্যুতের প্রয়োজন আছে কিন্তু নিজ বাড়ির পরিবেশের বিষয় বিবেচনা করে আপনার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। আপনিও নিজ বাড়ির বিদ্যুতের সমস্যা নিরসনের বিষয় বিবেচনা করে ধনী প্রতিবেশীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

চুক্তি অনুযায়ী, আপনার বাড়ির উঠোনের বাগানটার কাছে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে। বিদ্যুৎকেন্দ্রটি চালু করতে খরচ করা হবে মোট ১০০ টাকা। এর মধ্যে ১৫ টাকা আপনি দিবেন, ১৫ টাকা দিবে আপনার প্রতিবেশী আর বাকী ৭০ টাকা আপনাকে প্রতিবেশির কাছ থেকে সুদে ঋণ নিতে হবে ।(বাচ্চালোগ, বাজাও তালি )

শুধু এটাই না, বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে যত কয়লা লাগবে তার সবটুকুই আপনার প্রতিবেশির কাছ থেকেই ক্রয় করতে হবে। যদিও আপনার প্রতিবেশি নিজেই কয়লা অন্য আরেক প্রতিবেশি থেকে ক্রয় করে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, আপনার বাসা ঢাকার ফার্মগেট এলাকায় আর কয়লা বিক্রি হয় কাওরান বাজার এলাকায় । কিন্তু আপনি কয়লা কাওরান বাজার থেকে না নিয়ে কিনছেন মহাখালী থেকে এবং যাদের কাছ থেকে কিনছেন তারা নিজেরাই কয়লা কাওরান বাজার থেকে কিনে আনে।যে নিজেই কিনে আনে সে কি কোন লাভ ছাড়া আপনার কাছে বিক্রি করবে ? অথচ আপনি নিজেই এই কয়লা কিনে আনতে পারতেন। (একটু হেসে নিন সাথে কিছু শিখে ও নিন)

যাই হোক, এই কয়লা কিন্তু আপনার বাড়ির উঠোনের বাগান দিয়েই বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে। এতসব কিছুর পরে বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে যে লাভ হবে, তার ৫০ ভাগ আপনি পাবেন আর ৫০ ভাগই নিয়ে যাবে আপনার ধনী প্রতিবেশি! মানে ১৫% বিনিয়োগে করে আপনার ধনী প্রতিবেশি মালিকানা পাবে ৫০%। (বাচ্চালোগ, বগল বাজা,কিসের সাজা;পারলে ফেলিস কেশ, আমরা এখন মধ্যম আয়ের দেশ)

এখানেই শেষ নয়, পুরো প্রকল্পটি বাস্তবায়নে আপনার বাড়ির পরিবেশ তথা পানি-বায়ু, শব্দ-আলো দূষণ সহ সব ধরনের ঝুঁকি আর ক্ষতির ভার আপনাকেই বহন করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে অন্য যে কোনো প্রকল্পের তুলনায় কয়েকগুণ বেশি ক্ষতি হয়। বিশেষত ভষ্মিভূত কয়লার ছাই এবং উৎপন্ন গ্যাসের ফলে বায়ু ও পানি দূষণের যুগপৎ প্রভাবের কারণে এই ক্ষতি হয়। পরিবেশ বিপর্যয় হবে আপনার কিন্তু ৫০% শতাংশ মালিকানা পাবে আপনার প্রতিবেশি। (ভালো তো, ভালো না)

একটু ভেবে বলুন তো, আপনার বিবেক কি এই ধরনের চুক্তিকে সমর্থন করে? যদি আপনি কোন দল বা মতের কাছে অন্ধত্ব বরণ করে থাকেন অথবা আপনি যদি এর প্রতিবাদ করতে না পারেন তাহলে অন্তত নিরব থাকুন। খোঁড়া যুক্তি দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি কইরেন না, ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত কইরেন না ।


সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×