somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ লাখেরও বেশি অভিবাসীর যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার সুযোগ !!! B-)

১০ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন প্রতিনিধি পরিষদে গত বুধবার অভিবাসীদের বৈধতাসংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়েছে। ‘ড্রিম অ্যাক্ট’ নামের এই বিলটি সিনেটে পাস হওয়ার পর আইনে পরিণত হলে ১৩ লাখেরও বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার সুযোগ পাবে। গতকাল বৃহস্পতিবার বিলটি সিনেটে তোলার কথা। বিলটি অনুমোদন পেতে সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৬০ জনের সমর্থন প্রয়োজন হবে।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২১৬ এবং বিপক্ষে ১৯৮ ভোট পড়ে। রিপাবলিকান দলের আটজন আইনপ্রণেতা দলীয় অবস্থানের বিপরীতে বিলটির পক্ষে ভোট দেন। তবে ডেমোক্র্যাটদের ৩৮ জন আইনপ্রণেতা ওই বিলের বিপক্ষে ভোট দেন বলে জানা গেছে।
ড্রিম অ্যাক্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় যেসব অবৈধ অভিবাসীর বয়স ১৬ বছরের কম ছিল, তারাই এ আইনের আওতায় আসবে। যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বা বেশি সময় থেকে বসবাসরত, হাইস্কুল গ্র্যাজুয়েট বা সমমানের শিক্ষা গ্রহণকারীরাই বৈধতার সুযোগ নিতে পারবে। এই আইনের আওতায় আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ বছরের জন্য শর্ত সাপেক্ষে বৈধতার সনদ দেওয়া হবে। পাঁচ বছর পর আবেদনকারী আরও পাঁচ বছর মেয়াদের জন্য আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে এসব আবেদনকারীকে কমপক্ষে দুই বছরের জন্য উচ্চশিক্ষা নিতে হবে অথবা সেনাবাহিনীতে কাজ করতে হবে। প্রাথমিক এসব প্রক্রিয়ার পর স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করতে হবে।
প্রতিনিধি পরিষদে বিল পাসের পর প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ‘এ বিলটি মেধাবী কিছু তরুণদের পক্ষে, যারা যুক্তরাষ্ট্রকে সেবা দিতে চায়। তার মানে, বিলটি যুক্তরাষ্ট্রেরও পক্ষে।’
বিলের সমর্থক আইনপ্রণেতারা বলছেন, বিলটি আইনে পরিণত হলে কয়েক লাখ অভিবাসী উপকৃত হবে। এ আইনের আওতায় অপেক্ষাকৃত তরুণ এবং শিক্ষার্থী অভিবাসীরাই বৈধতার সুযোগ নিতে পারবে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টেনি হোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ধরনের অভিবাসী চায়, বিলটি সেই ধরনের অভিবাসীরই পক্ষে।’
রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হয়, এই বিলের মাধ্যমে আইন ভঙ্গকারীদের মদদ দেওয়ার প্রক্রিয়া চলছে। রিপাবলিকান নেতা লামার স্মিথ বলেন, ড্রিম অ্যাক্ট বিল যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্ন। দেশে যেখানে বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ, সেখানে আইন লঙ্ঘনকারীদের বৈধতা দেওয়ার প্রস্তাব আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।


সূত্র : প্রথম আলো ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা তারেক ওরফে খাল তারেক ...

লিখেছেন অপলক , ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:০১

খাম্বা তারেক ওরফে খাল তারেক ওরফে কার্ড বাবা... তারপর হবে বন্যা বাবা। কিন্তু কেন এই ভবিষ্যৎবানী?

পানি সবসময় উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়। বাংলাদেশের বিশাল বিশাল নদীগুলাে মানব সৃষ্ট কারনে... ...বাকিটুকু পড়ুন

সাগরের তলদেশে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির ‘মালবাহী ট্রেন’! সামনে কি আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সুপার এল নিনো?

লিখেছেন জিয়া চৌধুরী, ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:৫৯

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নাটকের মঞ্চ এখন প্রশান্ত মহাসাগরের গভীরে।

সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে উষ্ণ পানির এক বিশাল ঢেউ, যাকে বিজ্ঞানীরা বলেন “কেলভিন ওয়েভ” (Kelvin Wave)। এর দৈর্ঘ্য প্রায়... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×