somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানে শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে !!!!!X(X((X(X((

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ হয়েছে প্রায় চার দশক হলো। কিন্তু পাকিস্তানের স্কুল-কলেজে শিক্ষার্থীদের এখনো বাংলাদেশ সৃষ্টির ‘ষড়যন্ত্র তত্ত্ব’র পাঠ দেওয়া হচ্ছে।
পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকা গতকাল ১৬ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে তারা দেখিয়েছে, পাকিস্তানের স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে ইতিহাসের কী ধরনের ভ্রান্ত পাঠ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।
নবম ও দশম শ্রেণীর পাকিস্তান স্টাডিজ বইয়ে বলা হয়েছে, বাংলাদেশ সৃষ্টিতে হিন্দু শিক্ষকদের ভূমিকা রয়েছে। এতে বলা হয়েছে, ‘ওই সময় পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের একটি বড় অংশ ছিলেন হিন্দু। তাঁরা এমন সব সাহিত্য সৃষ্টি করেছিলেন, যা বাঙালিদের মনে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্বেষের জন্ম দিয়েছিল।’
পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পেছনে বিভিন্ন ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ও কাজ করেছিল উল্লেখ করে ওই বইয়ে লেখা হয়েছে, ‘পূর্ব পাকিস্তানে তখন ছিল প্রায় এক কোটি হিন্দুর বাস। তাঁদের স্বার্থ রক্ষার জন্য তাঁদের পেছনে দাঁড়িয়েছিল ভারত। হিন্দুদের অর্থনৈতিক অবস্থান মজবুত করতে ভারতই চেয়েছিল পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে। অনেক হিন্দু ভারতের পক্ষে গুপ্তচরের কাজ করেছে। অন্যদিকে, রাশিয়া ছিল পাকিস্তানের বিপক্ষে; কেননা পাকিস্তান তাদের ভূমিতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়েছিল। আবার যুক্তরাষ্ট্রও চাইছিল, পাকিস্তান বিচ্ছিন্ন হোক। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেয় রাশিয়া।’
ডন-এর নিবন্ধন অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি নিয়ে দশম ও একাদশ শ্রেণীর বইয়ে লেখা হয়েছে, ‘চূড়ান্তভাবে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল সামরিক সরকার। আর এই অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে এল জামায়াতে ইসলামীর সশস্ত্র স্বেচ্ছাসেবকেরা। রাজনৈতিক বিরোধীদের সঙ্গে পুরোনো বিবাদের শোধ নিতে এই সুযোগ কাজে লাগাল তারা (জামায়াত)।’
ডন লিখেছে, তবে কোনো বইতেই পাকিস্তানি বাহিনীর নৃশংসতা এবং গণহত্যার উল্লেখমাত্র করা হয়নি। এ ছাড়া ওই সময় পূর্ব পাকিস্তানের কী পরিমাণ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে, তার উল্লেখও নেই ওই সব পাঠ্যবইয়ে। একই সঙ্গে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে জুলফিকার আলী ভুট্টোর অনমনীয় অবস্থানের উল্লেখও করা হয়নি বইয়ে।
ইতিহাসের এ ধরনের বিকৃতিকে ‘প্রহসন’ হিসেবেই অভিহিত করেছেন দেশটির শিক্ষক উন্নয়ন কেন্দ্রের পরিচালক আব্বাস হুসাইন। তিনি বলেন, ‘পাঠ্যবইয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছি।’
শিক্ষার্থীদের এ ধরনের ভুল ইতিহাস পড়াতে শিক্ষকদের কেমন লাগে, জানতে চাইলে আব্বাস হুসাইন বলেন, ‘শ্রেণীকক্ষে কী পড়ানো হচ্ছে, তা নিয়ে বেশির ভাগ শিক্ষকই উদাসীন। শ্রেণীকক্ষে আমাদের কল্পকাহিনিই পড়াতে হচ্ছে, যার সঙ্গে বাইরের দুনিয়ার বাস্তবতার মিল নেই। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সেটা খুশি মনে মেনে নিতেই হচ্ছে।’
প্রখ্যাত শিক্ষাবিদ ও ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক পারভেজ হুদবয় বলেন, ‘পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৃত ইতিহাস পড়াতে হলে তাদের বলতে হবে, পূর্ব পাকিস্তানিরা কেন নিজেদের প্রবঞ্চিত ভাবতে শুরু করল এবং কেন তাঁরা স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করল। তা না করে আমরা শিক্ষার্থীদের কীসব গাঁজাখুরি “ষড়যন্ত্র তত্ত্ব” পড়াচ্ছি।

সূত্র : প্রথম আলো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×