somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আত্মমগ্ন আিম
পেশায় চিকিৎসক। এখন কাজ করছি সিলেটে। টুকটাক লিখতে ভাল লাগে বলে লিখি।

সরকারী হাসপাতালের চিকিৎসা!!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজে বেসরকারী মেডিকেলে ছিলাম। কিন্তু গত এক বছরে সরকারী মেডিকেলে কাজ করে বুঝেছি স্বাস্থ্যসেবার অবস্থা। শুধু ডিএমসির সিসিইউ এর কথা বললেই অবাক হবেন অনেকে(সাংবাদিক বাদে!!)

একজন MI (সহজ কথায় হার্ট এ্যাটাক) এর রুগি ভর্তি হলে রোগী ভেদে প্রথমেই যে ইঞ্জেকশন দিতে হয় তার দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা,দৈনিক দুটো ইঞ্জেকশন দিতে হয় যার দাম ১০০০.আর অন্যান্য ঔষুধ মিলিয়ে প্রায় ১০০টাকা।এই পুরো ঔষুধ সে হসপিটাল থেকে ফ্রি পায়। পাচ দিন পর তাকে এনজিওগ্রামের জন্য রেডি করা হয়। শুধু ঔষুধ কিনে দিলে সেটাও করা হয়।রিং লাগলে যদি রোগী রিং এর টাকা দিতে পারে সেটাও লাগিয়ে দেয়া হয় ফ্রি তে (কোন ত্যানা প্যাচানি না !! কেন ঔষুধ ,রিং কিনতে হবে? )

রোগীকে সকালে একটা ডিম,কলা চার পিস পাউরুটি আর জেলী দেয়া হয় (এত ভাল খাবার আমিও রোজ খাই না :-( ). দুপুরে মাছ বা মাংস ডাল আর যে ভাত দেয় তাতে এটেনডেন্ড সহ হয়ে যায়। বিকালে বিস্কিট কলা চা অথবা ফিরনি। রাতে আবার ভাত মাছ বা মাংস ভাজি বা সবজি। এই সব খাবার পুরাই ফ্রি।

রোগীকে সকালে একবার HMO বা ইন্টার্ন দেখে পরে প্রফেসর দেখে।ইভিনিং আর. নাইটে ডাক্তার দেখে। আর দিনে এমডি ডিকার্ডের ভাইয়া আপুরা কতবার যে দেখে তার তো হিসাব নাই(শেখার জন্য হোক আর যে কারনেই হোক )এতগুলা ডাক্তারের ভিজিট কতো হত?সেইটাও ফ্রি! !!!!

শুধুমাত্র একজন প্রফেসর আর একটা মেশিন দিয়ে বছরের পর বছর এই চিকিৎসা চলছে।
একটা MI এর রুগির ৭দিন পর এনজিওগ্রাম করে হাসপাতাল ছাড়ার সময় বিল আসে বড়জোর ৪০০০-৫০০০টাকা।এইটা কোন ক্লিনিক হলে মিনিমাম ১০০০০০টাকা লাগবে (প্রতিদিন সিসিইউ চার্জ প্রায় ১০০০০ এনজিওগ্রামের জন্য ১৫০০০ ,ইঞ্জেকশন এ ১৩০০০অন্যান্য খরচ সহ )

ঔষুধ,ডাক্তার ,খাওয়া ,থাকা সব ফ্রি পেয়েও সরকারী হাসপাতালে না গিয়া যাবা ফাইভ স্টার হোটেলে আর ঘ্যান ঘ্যান করবা যে সরকারী হাসপাতালে ডাক্তার নাই ,চিকিৎসা নাই। আসার সময় ১০০০০০ টাকা দিয়া গালি দিবা যে আমাগো টাকায় পইড়া কসাই হইছে একেকটা। বাহ :-/

এতকিছুর পরও যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়া যাদের অসন্তুষ্টি তারা পাসপোর্ট , ভিসা রেডি রাইখেন।
যারা ভাবছেন ৫০০০টাকা লাগবে কেন?এমন ব্যবস্থা যমুনার চরে নাই কেন?সেইটা আমি কি জানি? স্বাস্থ্য মন্ত্রণালয়ের পলিসি মেকারদের কাছে জবাব চাইতে পারেন।

চিকিৎসার পরও যারা ইহলোকের মায়া ত্যাগ করে তার জন্য তার দূর্ভাগ্য আর মহামান্য আজরাইল দায়ী আমি না :-/ :-/

আমাদের একজন সহকর্মীর লেখা থেকে সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×