somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিপোক্রেসী আনলিমিটেড!!

১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.

রমজানের শুরু থেকে বিভিন্ন রেস্টুরেন্টের "ইফতার প্ল্যাটার" আর আইটেমের পসরার ছবি দেখে আসছি। দাম কোনটারই খাবারের পরিমান বা স্বাদের তুলনায় যে সুলভ সেটা বলা যাবে না।
কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে ভোক্তার অভাব নেই!! অনেক জায়গায় না কি ইফতারের ৩ ঘন্টা আগে গিয়ে জায়গা দখল করে বসতে হয়!!

এই হচ্ছে আমাদের দেশের পাব্লিকের সংযমের মাসে সংযমের নমুনা!!

সাথে এখন যোগ হয়েছে আনলিমিটেড পিজা/বার্গার খাবার অসুস্থ প্রতিযোগিতা!! এগুলোর দামও নিতান্তপক্ষে জনপ্রতি ৯০০ টাকার কম না!!



কি হচ্ছে এসব করে??

জাংক ফুড কনজিউম করছেন এত টাকা খরচ করে, অপচয় করছেন আনলিমিটেড খাবারের নামে।

এখন আপনাদের "গরীব-অসহায়-দরিদ্র" মানুষদের কথা মনে পড়ছে না একবারও??

কয়জন অভাবগ্রস্ত রোজাদারকে এই মানুষগুলো সাহরী-ইফতার করিয়েছেন, কেউ জানেন??

২.

চট্টগ্রামের শপিং মলগুলোতে মোবাইল কোর্টের অভিযানের কারনে ব্যবসায়ীদের ভাওতাবাজী আর মুনাফালোভী আচরন সবার সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে!!
এক এক পোশাকে তারা লাভ করছেন গড়ে ৩ থেকে ৬ গুন পর্যন্ত!!
কিন্তু আশ্চর্যের বিষয় হল, এরকম দাম নেওয়া স্বত্ত্বেও শপিং মলগুলোতে হাটার জায়গা নেই!!
অসংখ্য মানুষ এগুলো সেই দামেই কিনছেন!!

কয়জন গরীব মানুষকে পোশাক কিনে দিয়েছেন তারা??

৩.

এই মানুষগুলো হল, এদেশের সবচেয়ে বড় হিপোক্রেটের দল।

এরা উচ্চ মূল্যে জাংক ফুড খেয়ে রোগ বাধাবার সময় কোন অভিযোগ করে না, কিন্তু সেই রোগের চিকিৎসাকারী চিকিৎসককে ৫০০/৮০০ টাকা পরামর্শ ফি দিতে নারাজ!!

নিম্নমানের জিনিস উচ্চমূল্যে কিনছে, তবুও কোন অভিযোগ নেই এদের, অথচ, চিকিৎসা করাতে গেলে এরা ফকির সেজে যায়, টালবাহানা শুরু করে চিকিৎসকের পরামর্শ ফি না দিতে।

এত দামী খাবার খাবার সময়, খাবার অপচয়ের সময়, লাম-ছাম ড্রেস উচ্চমূল্যে কেনার সময় গরীবের কথা এদের মনে পড়ে না, শুধু চিকিৎসকের ফি এর কথা উঠলে তারা "মানবতাবাদী" হয়ে ওঠে!!

এদেশের মানুষ বড়ই বিচিত্র, বড়ই "হিপোক্রেট"!!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×