চেয়েছি তোমায় দিতে
...................................... কৃষ্ণ
চেয়েছি তোমায় দিতে খোলা ছাদ,
সাথে জোৎসনা ভরা পূর্নিমার চাঁদ।
চেয়েছি তোমায় দিতে ছোট্ট ঘর,
যেথায় থাকবে না কেউ পর।
চেয়েছি তোমায় দিতে সকাল ভরা বৃষ্টি,
সাথে থাকবে প্রেমে ভরা দৃষ্টি।
চেয়েছি তোমায় দিতে শুভ্র ফুল,
যেথায় শিউলি হবে তোমার কানের দুল।
চেয়েছি তোমায় দিতে মেঘের ভেলা,
সাথে থাকবে তারাদের মেলা।
চেয়েছি তোমায় দিতে বসন্ত আগুন,
যেথায় থাকবে হলুদ রাঙা ফাগুন।
-----------------------------------
আমি ঘুরবো না তোমার পিছু,
আমার বলার নেই আর কিছু।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



