হারিয়েছো তুমি তারার মাঝে,
যেখানে তোমার কান্না বাজে।
হারিয়েছো তুমি হেমন্ত ঘাসে,
যেখানে তুমি পিষ্ঠ হচ্ছো বারো মাসে।
হারিয়েছো তুমি কথার ফাঁকে,
যেখানে বিষাদ কবিতা আঁকে।
হারিয়েছো তুমি মনের ঘরে,
যেখানে ভালোবাসা অভাবে মরে ।
হারিয়েছো তুমি না বলে,
যেখানে মন তোমায় খুজে চলে।
হারিয়েছো তুমি মাটির বুকে,
যেখানে আছো তুমি খুব সুখে।
...................................
এসো ফিরে মনের কোণে,
যেখানে মন স্বপ্ন বোনে।
উৎসর্গঃ সরি , উৎসর্গ করার মত কেউ নাই।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




