কখকখ খকখক গঘঘগ ঙঙ
সনেট লুপি
.........................কৃষ্ণ
লুপি তুমি শুনতে কি পাও
মন থেকে ডাকছি তোমায় আমি
লুপি তুমি ডাকে সাড়া দাও।
আমার জন্য তুমি সবচেয়ে দামি
কেন তা বুঝতে পারি না আমি
আমার মনের নদীতে নৌকা বাও
চলছে নৌকা তীরের নেই নাম
মনকে বলো তুমি কোথা যেতে চাও
শাড়ীর আঁচলে তোমার নীল আকাশ,
নেই সেখানে তারাদের বাস
দিনে সূর্য রাজা , বাকিরা দাস
তাইতো চাঁদ তারারা নিরাশ।
লুপি তুমি হয়ে যাও তার
যে তোমাকে কাঁদাবে না আর।
( ভালোবাসা যেখানে ভালো থাকবে সেখানে থাকতে দেওয়া হলো ভালোবাসার প্রকৃত সম্মান)
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




