আমি কি একজন পরিচ্ছন্নতা কর্মীর চেয়ে নিকৃষ্ট? আমার পার্ট টাইম কর্মক্ষেত্রে ( টিউশনি) যারা বস তাদের কাছে হয়ত মনে হয়। কথাটা কেন বলার কারন হলো , একজন পরিচ্ছন্নতা কর্মীও ইদ বোনাস পায় ( আমি নিজেও দিছি) । কিন্তু আমরা পাই না । এমন কি বেতনটা পর্যন্ত মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে পাই না। মাসের ২০ তারিখ বেতন পাই, তাও দেওয়ার সময় তাদের মুখের দিকে তাকানো যায় না।
আমি শুধু এইটুকু বলতে চাই , যে মানুষটা দারিদ্রের কারনে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় টা আপনাদের সন্তানদের জীবন গঠনের জন্য নাম মাত্র অর্থের বিনিময়ে বিক্রয় করে তার দিকেও দেখুন।
আমার শিক্ষকতা জীবনে অনেক অভিবাকের আচারন দেখেছি। যাদের মধ্যে বেশি ভাগেই কঠিন স্বার্থপর। তারা শুধু ভালো ফলাফল চায়। কিন্তু তার জন্য কোন ত্যাগ শিকার করতে তারা রাজী না।
আমরাও মানুষ আমাদেরও ইদ আছে। ক্ষুধাযুক্ত সম্মান দিয়ে কি করব?
এই সব কষ্টের মধ্যেও একটা সুখ আছে যখন দেখি নিজের ছাত্র ভালো ফলাফল করছে আর কেউ জিজ্ঞাসা করলে বলেছে আমাকে এই স্যার পড়িয়েছে।
সবশেষে এইটুকু বলতে চাই আমি এমন কয়েক জন ব্যাক্তির ছেলে মেয়েদেরও পড়াইছি যারা সত্যিই অনেক ভালো। তাদের স্নেহের কাছে আমি ঋণী।
( একান্তই ব্যক্তিগত চিন্তা । কাউকে অসম্মান করা আমার এই লেখার উদ্দেশ্য না।)
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




