আমার এক বড়ভাই বন্ধু উপজেলা রিসের্স সেন্টার (ইউআরসি) এর ইন্সট্রাক্টর। প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ। আধুনিক শিক্ষায় শিক্ষিত ও দেশের কল্যাণে ব্রতী এই বন্ধুর অফিসে এখনও তেমন কাজ শুরু হয় নি। তাই ওদেরকে ডেপুটেশনে পাঠানো হল জেলা পিটিআইতে। সিইনএড এর ক্লাস নেওয়ার জন্য।
এক ব্যাচের ফাইনাল পরীক্ষায় ওকে হল গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হল। পরীক্ষার হলে ওর চক্ষুচড়কগাছ। কোন ইন্সট্রাক্টর বলে দিচ্ছেন কেউবা আবার নকলে সহায়তা করছেন। এমতাবস্থায় সে পড়ল বিপদে। এক পরীক্ষার্থী বই দেখে লিখছে। বাধা দেওয়াতে যতটা না পরীক্ষার্থী তার চাইতে অন্য ইন্সট্রাক্টরগণ তাকে থামাতে ব্যস্ত। সে রাজনৈতিক নেতা। ওকে খ্যাপালে...। এমনকি পিটিআই সুপারও।
নেতার হুমকি সত্বেও বন্ধু আমার সোজা বলে দিল আমার কক্ষে কোন নকল চলবে না। তার বড়ভাই জেলা ম্যাজিস্ট্রেট এর হস্তক্ষেপে অবশেষে সেই পাতি নেতাকে সায়েস্তা করা হল।
তো কি আর করা বল। দেশটার এখন (কিছু দিন আগ পর্যন্ত) যা অবস্থা তাতে সৎ থাকার উপায় নাই। তবে হতাশা নয় চাইলে যে কেউ সৎ থাকতে পারে। সেটা তার নিজস্ব ব্যাপার। আশা করছি তুমিও পারবে সৎ থাকতে। যদিও শিক্ষকদের অসৎ হওয়ার সুযোগ কম। তবুও কিন্তু দূর্নাম কম নয়। নিজেদের কিভাবে পণ্যে পরিণত করা যায় কিছু কিছু শিক্ষক সে দৃষ্টান্ত অতি চমৎকারভাবে স্থাপন করেছেন। আশা করছি দিনা সে পথ মাড়াবে না। এবং বিশ্বাস সে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






