সেই দিনের জন্য
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন থেকে অতীত হয়ে গেছি সেই কবে। পাখির শিসে ধর্ষিত নিঃশ্বাসের বাতাস। কেবল মেঘের চোখের জলে ভাসতে দেখেছি একটি পরিচিত যন্ত্রণা। আমি তাকে কখনও বোন বলি ; বলি শোনে যাও দিদি আমার, তুমি কী দেখেছো কোথাও সেইসব রঙ্গিন প্রজাপতিদের? যাদের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলবো ভেবেছি অনেক সময়? কিম্বা উড়ে যাবো তাদের সম্প্রদায়ে? দেখেছো কী তুমি? কোন উত্তর না দিয়ে তুমিও চলে যাও কোথাও কি রেখে গেলো কেউ কোন আয়না, সেই খোঁজে।
মানুষ বড় হলে দুঃখ ও বড় হয়ে যায়! মানুষ মারা গেলে কী দুঃখ মরে? এমন কিছু তোমায় হতে জানবো বলে আমি কী জেগে থাকিনি কীর্ত্তন রাতে? রাতের মিহি হাওয়া আর জোনাকীর আলোয় ভেসে যায় নি কী আমার স্বপ্নের ঘ্রাণ? তুমি চিনতে পারোনি বা পেরেছ কী আমি জানি নি কোনোদিন; যেমন জানা হয় নি ইছামতির জলে না ধলেশ্বরীর জলে ভাসিয়েছো তোমার হাতের মেহেদীর রঙ।
আমি জানি না, জানি না অনেক কিছু। কেবল জেনেছি তোমার সাথে ফের দেখা হবে কোনো গুহাচিত্রে। যতোবারই তুমি মরো বেঁচে উঠবে কেবল সেই দিনের জন্য...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন