১।
মনটা খুব খারাপ।
দূরের আকাশটা সকাল থেকে কেমন যেন কালো মেঘাচ্ছন্ন। এই বিশ তলার উপর থেকে আকাশটা দেখেই মনটা খুব খারাপ হয়ে গেলো। দেশের কথা মনে পড়ে গেলো।
কিন্তু কেন? ভাবতে অবাক লাগে। এমন তো হবার কথা ছিলনা। না ফেরার জন্যই তো এই চলে আসা। তবে কি কিছু ফেলে এসেছিলাম? না, তা তো, তেমন মনে পড়ে না। তাহলে…?
তাহলে বোধহয় কিছু রয়ে গিয়েছিলো। হুম…আসলেই কিছু রয়ে গিয়েছিল…যা আনা হয় নি, যা আনতে পারিনি…সেই সবুজ ধানক্ষেত, আমার নীল আকাশ, বর্ষার প্রথম বৃষ্টি, কবিতার খাতা, গীটার, আর সেই ফেলে আসা বন্ধুরা। নাহ, কিছুই আনতে পারিনি? শুধু এনেছি কিছু বোবা স্মৃতি।
২।
সালমান রুশদী কোন এক সময়ে লিখেছিলেন , সব দেশান্তরী মানুষই রূপান্তরিত মানুষ (all migrants are translated people)। জীবনের নিয়মে আমরা যারা দেশান্তরী, তারা সবাই অনেক রুপান্তরিত। জীবনের এই ক্ষুদ্র চলার পথে, অনেকেই হয়ত বন্ধু হয়েছিলো। সময়ের স্রোতে আজ হারিয়ে গেছে সেই সব মুখ। আবার, এসেছে আরো নতুন মুখ।আসলে এটাই জীবনের নিয়ম। তাও যখন গভীর রাতে একা একা নিজের নিঃসংগতায় সংগ নিতে থাকি, তখন খুব গভীর ভাবে মনে পড়ে যায়, সেই শৈশবের বন্ধুদের।গভীর রাতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে, কোন এক একান্ত মুহুর্তে, হটাৎ করেই মনে পড়ে যায় সেই মাঠ পেরোনো কৈশোরের কথা, বৃষ্টি-জল আর কাদায় মাখামাখি, স্কুলের টিফিন ভাগাভাগি, রং-তুলি, ড্রয়িং-এর খাতা আরো কত কি। জীবনের সেই হারিয়ে যাওয়া সময় গুলো আমার উপলব্ধিকে প্রবলভাবে নাড়া দিয়ে যায়। আমি নিদ্রাহীন হয়ে শুধু সেই ফেলে আসা বন্ধুদের একবার দেখার জন্য আকুল হয়ে থাকি।
৩।
মাঝে মাঝে আমি এমন এক বন্ধু খুঁজি, যে আর কোনদিন হারিয়ে যাবেনা আমার কাছ থেকে। যার সাথে দেখা স্বপ্নগুলো আমি আর কোনদিনও অন্য কারো সাথে ভাগাভাগি করবনা। যে আমাকে ফিরিয়ে দিবে আমার শৈশবের সব হারিয়ে যাওয়া বন্ধুদের, যে আমাকে ফিরিয়ে দিবে আমার জীবন থেকে চুরি হয়ে যাওয়া সেই সময়।
মাঝে মাঝে গভীর রাত্রিতে যখন বাসাতে ফিরে একা একা খেতে হয়, তখন খুব গভীর ভাবে অনুভব করি একজন বন্ধুকে, যে আমার পাশে বসে থাকবে। দৃষ্টি আর বোধের অন্তরালে, আমি আমার সেই না দেখা বন্ধুর জন্য কষ্ট পেতে থাকি। আমার কষ্ট হতে থাকে এই ভেবে যে, আমি আমার সেই বন্ধুকে কোনদিন আলতো করে চুলে হাত দিয়ে, কিংবা জড়িয়ে ধরে, তার শান্ত শীতল চোখটির দিকে তাকিয়ে বলতেই পারলাম না, আমার না বলা খুব গোপণ ইচ্ছার কথাটি, যে কথাটি এখনো না বলতে পারার জন্য আমি কষ্ট পেতে থাকি। আমার যে এখনও সে বন্ধুটির খোঁজ হলোনা........
যে বন্ধু কোনদিনও আমার ছিলো না, সে না থাকা বন্ধুর জন্য কেন যে মনটা মাঝে মাঝে এত খারাপ করে…আমি কখনই তা বুঝতে পারলাম না।
৪।
Dalai Lama-এর একটি খুব বিখ্যাত উক্তি আছে,
Old friends pass away, new friends appear. It is just like the days. An old day passes, a new day arrives. The important thing is to make it meaningful: a meaningful friend - or a meaningful day.
আসলেই জীবনটা এরকম।
বন্ধু দিবসে সকল নতুন আর পুরানো বন্ধুদের শুভেচ্ছা।
--------------------------------------------------------------------
লেখাটি অনিবার্য কারণে ২য় বার পোস্ট করতে হল।
আলোচিত ব্লগ
তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন
২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।