somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম অনুভূতির একটি সিনেমা- The Man From the Earth (2007)

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The Man From the Earth (2007)

এই সিনেমাটি দেখে বেশ অবাকই হয়েছিলাম। কাহিনীটা একটা রুমের মধ্যে শুরু, সেখানেই শেষ। এক ঘন্টা সাতাশ মিনিটে বিরক্ত হইনি একটুও। বরং প্রতি ডায়লগের পর ডায়লগ মনের ভিতরে আরো ডায়লগ শোনার রেশ তৈরি করেছে।
একেবারেই খরচহীন করে বানালেও সিনেমার কাহিনীর উপর ভিত্তি করে যে সিনেমার উৎকর্ষতা বৃদ্ধি পায়, তা The Man From the Earth (2007) দেখলেই বুঝবেন। সিনেমার মূল আবেশ হচ্ছে ছোট বেলায় আমরা গোল হয়ে বসে রূপকথার গল্প শুনতে যেরকম মজা পেতাম, সেরকম অনেকটা।
সিনেমার নায়ক জন একজন টিচার। হঠাৎ করে সে বাসা ছেড়ে এমন জায়গায় চলে যাচ্ছে যার ঠিকানা তার কোনো কলিগ ও ফ্রেন্ডরা জানে না। তারা বিদায় জানাতে এসে জনের এমন হঠাৎ চলে যাওয়ার কারণ জানতে চায়। জন রহস্যময়ভাবে বলতে থাকে এর কারণ। সে একজন গুহামানব যে কিনা প্রাগৈতিহাসিক কাল থেকে পৃথিবীতে বাস করছে। তার বয়স বৃদ্ধিপায় না এবং এজন্য তাকে ঘন ঘন মানুষের সঙ্গও ত্যাগ করতে হয়। সে পৃথিবীর অনেক ইতিহাসের সাক্ষী। মৃত্যু তাকে স্পর্শ করে না কারণ তার দেহের কোষগুলোর কোনো পরিবর্তন-পরিবর্ধন হয় না। কারণ শুনতে শুনতে কখনো কখনো আপনার ভ্রু কুঁচকে উঠবে, কখনো প্রচন্ড অবাক হবেন, কখনো তীব্র অবিশ্বাস নিয়ে জনের দিকে তাকাবেন, কখনো বিরোধিতা করবেন- মজার ব্যাপার হচ্ছে, আপনি যেভাবে যেভাবে জনের বিরুদ্ধে বলতে চাইবেন, সেভাবে সেভাবে তার কলিগ ও ফ্রেন্ডরাও একে একে বলতে থাকবে। এবং আপনি অনুভব করবেন জন নামক ব্যাক্তিটি বেশ রহস্যময় এবং তার সাথে করে আপনি পৃথিবীর সুপ্রাচীন আমল থেকে শুরু করে গৌতম বুদ্ধ, মতাত্মা গান্ধী, জিসাস ক্রাইস্ট সহ অনেক বিখ্যাত ও ইতিহাস প্রসিদ্ধ লোকজনের সাথে ঘুরে আসছেন।
সত্যি বলছি, আমার কাছে এই সিনেমা বিরাট আনন্দময় ও রহস্যময় এক ইতিহাসের ক্লাস হিসেবে মনে হয়েছে। মুভিটির ব্যাপারে আরো মন্তব্য করার ইচ্ছা ছিলো। আপনারা কেউ দেখে থাকলে মন্তব্য লিখতে পারেন, বা রিভিউ দিতে পারেন। আমিও তারপর আরেকটু জানবো আপনাদের কাছ থেকে।

The Man from Earth 2007

Duration ‧ 1h 30m
IMDb- 8/10
Initial release: June 10, 2007 (USA)
Director: Richard Schenkman
Screenplay: Jerome Bixby
Cinematography: Afshin Shahidi
Budget: 200,000 USD
Cast:
David Lee Smith (John Oldman)
Tony Todd (Dan)
John Billingsley (Harry)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×