somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সিনেমার পাকিস্তানি নায়কেরা

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুরি করেছে অামার মনটা, হায়রে হায়রে মিস লঙ্কা,
মাতাল হাওয়া যেন যৌবনটা,হায়রে হায়রে মিস লঙ্কা...


৮০ দশকে যাদের ভরা যৌবন ছিল তাদের মধ্যে এমন লোক কমই পাওয়া যাবে যারা এই গানটি শোনেনি,অার গান শুনে মিস লঙ্কাকে নিজের মিসেস বানানোর সপ্ন দেখেনি। গানের দৃশ্যায়নে দেখা যায় বাংলা চলচ্চিত্রের অাবেদনময়ী নায়িকা ববিতার সাথে তার হাঁটুর বয়সী একটি ছেলে নাচানাচি করছে(অাসলে লাফালাফি করছে)। খুরশিদ অালমের কন্ঠে কন্ঠ মেলানো সেই ছেলেটির নাম ফয়সাল রহমান;পাকিস্তানের জনপ্রিয় নায়ক। ছবিটি ছিল পাক- বাংলার যৌথনির্মাণ। পাকিস্তানে ১৯৮৫ সালে বাংলাদেশের মিস লঙ্কা "নাদানি" নামে উর্দুতে মুক্তি পায়। বাংলাদেশে এরপরে ফয়সাল অারে কিছু ছবি তে অভিনয় করে,ঝড় তূফান তাদের একটি,এটি পাকিস্তানে "অাঁধি" নামে মুক্তি পায়।


পাক- বাংলার যৌথনির্মাণ এটাই প্রথম বা শেষ নয়। শাবানার প্রথম ছবির নাম অনেকেরই জানা অাছে, "চকোরী"। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত এই ছবিতে শাবানার সাথে একজন পাকিস্তানী অভিনেতার অভিষেক হয়,নাম তার নাদিম বেগ। নাদিম বেগ পরবর্তীতে পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা হয়ে উঠে। ভারতে অমিতাভ বচ্চনকে যেমন সম্মান দেয়া হয় পাকিস্তানে তেমন নাদিম। রাজ্জাক শাবানা,শাবানা অালমগীর জুটির মত না হলেও শাবানা নাদিম জুটিও কম জনপ্রিয় ছিল না। শাবানা নাদিমের জুটি বাঁধা ছবি অাটটির কম হবে না। "দূরদেশ" ছবিতে নাদিম ববিতার সাথে অভিনয় করে। এই ছবির গান "দুশমনি করো না প্রিয়তম" অাজো জনপ্রিয়। বাংলা ছবিতে অভিনয় করা পাকিস্তানি নায়কদের মধ্যে নাদিমের ক্যারিয়ার সবচেয়ে উজ্জল।বাঙ্গালী পরিচালক এহতেশামের হাত ধরে এই জীবন্ত কিংবদন্তির চলচ্চিত্রে অভিষেক হয়। শাবানা নাদিম সর্বশেষ ১৯৯১সালে "ঝড় তূফান" ছবিতে অভিনয় করে,এটি উর্দুতে "অাঁধি" নামে মুক্তি পায়, সম্ভবত এটিই পাক বাংলার যৌথপ্রযোজনায় শেষ ছবি।


জাবেদ শেখ,পাকিস্তানি নায়ক ও পরিচালক।১৯৮৫ সালে শাবানার সাথে হালচাল ছবিতে অভিনয় করেন।


ওপরের সব পাকিস্তানী নায়ক যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও ওমর রহিম সরাসরি বাংলা ছবিতে অভিনয় করেন। ২০১১ সালে রুবাইয়াৎ হেসেনের ছবি "মেহেরজানে" তিনি একজন বেলুচি অার্মির চরিত্রে অভিনয় করেন। সুদর্শন ওমর রহিম পাকিস্তানের তেমন জনপ্রিয় নায়ক নন, ইতিহাস বিকৃতির অভিযোগে মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর ছবিটি মুক্তির কিছুদিন পর নিষিদ্ধ করা হয়।

বি দ্র: লেখাটি বাংলা চলচ্চিত্রের ৬০ বছরপূর্তি উপলক্ষে ফেসবুকের "বাংলা চলচ্চিত্র" গ্রুফে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×