তবুও এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকি -
বেঁচে থাকি নতুন ভোরের আশায়,
চাতকের মতো হন্য হয়ে খুঁজে বেড়াই -
জীবন, প্রেম, নির্ভরতা ।
রাত্রির দীঘল আঁধারের মাঝে,
হয়তো এক প্রস্থ খোলা জানালার পাশে,
ছায়াদের নিস্তব্দতায়,
কখনো বা সন্ন্যাসীর অন্তহীন নিশ্চল যাত্রায় –
এক বুক স্বপ্নের সংশয়ী দৃষ্টি আর আকাঙ্ক্ষায় –
ওই আকাশের পানে চেয়ে থাকি অবিরাম ।
সকাল, দুপুর, বিকেল গড়িয়ে আবার রাত,
কখনো জ্যোৎস্না, কখনো মেঘ –
কখনো অমাবস্যার অবাধ্য আবেগ ।
তবুও বেঁচে থাকি,
স্বপ্নচারী এই ক্লান্ত আমিটাকে সঙ্গী করে,
বিরহী গানের বেদনা আর দুঃখকে শৃঙ্খল পরিয়ে-
আমি বেঁচে থাকি ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


