স্বপ্নহীন এক আমি
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো কখনো আমাদের দুঃস্বপ্নের প্রহরগুলো যেন কিছুতেই কাটতে চায় না । যে রাতে নতুনের স্বপ্ন দেখি, ভাবি আগামিকাল এক নতুন দিনের শুরু করবো, দিনের শেষে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি সেই রাতেরই পুনরাবৃত্তি । প্রতি সন্ধ্যায় অনাহূত অতিথির মতো সেই রাতের আগমনী বার্তা প্রথম প্রথম ভয় পাইয়ে দেয়, কিন্তু সময়ের স্রোতে সেটাও এক সময় পুরোনো হয়ে যায় ।
কোনো এক বিষণ্ণতা ঘেরা রাতে, অজানা ভয়ে আর কোনো স্বপ্নই দেখা হয় না । বিছানায় শুয়ে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে দীর্ঘক্ষণ চেয়ে থাকাও হয় না । নিঝুম রাতে ছোট্ট জানালায় ঘুমে জড়ানো ভারী চোখ রেখে শহরটাকে দেখতে ভালো লাগে না । ভাবনাগুলো সব এলোমেলোভাবে ছুটতে থাকে অজানার উদ্দেশ্যে । আস্তে আস্তে, মনের অজান্তে স্বপ্ন দেখার ইচ্ছেটাও হারিয়ে যায় । তখন মনে হয়, আমি স্বপ্ন দেখতে জানি না । মনে হয় , আমার প্রতিটা স্বপ্নের মাঝে ছিল অজানা ভুলের অস্তিত্ব ।
মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় । কিন্তু কি দরকার ভুলেভরা স্বপ্ন আঁকড়ে ধরে পড়ে থাকার ? তারচেয়ে স্বপ্নহীন এক আমিই ভালো । ঢের ভালো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন