"হয়তো বুঝিনা ভালোবাসা এখন,
ভালোবাসার আশ্চর্য শিহরণ,
তবুও প্রতিরাতে নিঃসঙ্গতায়- একটু একটু করে,
কখনো তোমার স্মৃতিচারণে, আনমনে-
হৃদয় অস্ফুট চিৎকার করে বলেছে-
ভালোবাসি তোমায় ।
আমি কি নির্লিপ্ততায়, বোকার মতন,
দাবিয়ে রাখতে চেয়েছি সেই চিৎকার,
ভয়ের দেয়াল জুড়ে, প্রতিক্ষণে-
ভীত এই আমার সাথে নিজের অবিরাম যুদ্ধ, প্রতারণা ।
অতঃপর, কোনো একদিন, হয়তো,
দূর থেকে আমরা আরো দূরে-
তারাদের নিশ্চল ভিড়ে,
এতোদূরে কি পৌঁছোবে আমার গান ?
“ভালোবাসি তোমায়”- যার অব্যক্ত শিরোনাম । "
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


