চট্টগ্রাম, ফেব্রুয়ারী 26 (বিডিনিউজ) - চোখে দৃষ্টি নেই তাদের, তবে আছে মনোবল। সেই মনোবলের জোরে শ্রবনশক্তি আর কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটার চালাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা। বন্দর নগরী চট্টগ্রামে প্রথম এই কার্যক্রমটি চালু করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। তারা এজন্য প্রতিষ্ঠা করেছে ইপসা আইসিটি এন্ড রিসোর্স সেন্টার ফর দ্যা ডিজেবল (আইআরসিডি)।
এরফলে কম্পিউটার ব্যবহার করে কম্পোজ থেকে শুরু করে সংবাদপত্র, ই-মেইল, চ্যাট কিংবা পাঠ্যপুস্তক সবই লিখেতে, পড়তে ও শুনতে পারছে দৃষ্টি প্রতিবন্ধীরা।
ডিসেম্বর 2005 থেকে চাঁন্দগাও আবাসিক এলাকায় অবস্থিত ইপসা'র প্রধান কার্যালয়ে শুরু হয় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার শিক্ষা কার্যক্রম। প্রথম ব্যাচে নেয়া হয় 6 জন দৃষ্টি প্রতিবন্ধী শিাথর্ীকে। তাদেরকে বর্তমানে বেসিক কম্পিউটিং, ইন্টারনেট ব্যবহার, ডেইজি, লিডারশিপ এবং স্পোকেন ইংলিশ শিা দেয়া হচ্ছে। 5 মাস মেয়াদী এই প্রশিনের পরবতর্ী ব্যাচ শুরু হবে 15 জন দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে।
এ প্রসঙ্গে প্রশিক্ষন কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী প্রোগ্রাম সমন্বয়কারী ভাস্কর ভট্টাচার্য বিডিনিউজকে বলেন, বর্তমানে কম্পিউটার হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের চোখ। এখানে স্ক্রীন রিডিং সফটওয়্যার ব্যবহার করে প্রতিবন্ধীরা কম্পিউটার শিখছে।
তিনি বলেন, এখানে ব্যবহৃত স্ক্রীন রিডিং সফটওয়্যারটি বাংলা সাপোর্ট করে না। তাই বাংলা স্ক্রীন রিডিং সফটওয়্যার তৈরি জরুরী হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বের সব ভালো ভালো বইয়ের ডিজিটাল সংস্করন রয়েছে। কম্পিউটার ব্যবহারের ফলে প্রতিবন্ধীরা সহজেই তাদের প্রয়োজনীয় বইগুলো থেকে জ্ঞান আহরন করতে পারছে। সরকারী অন্ধ বিদ্যালয়, মুরাদপুরের শিক্ষক মোখলেসুর রহমান কম্পিউটার প্রশিন নিচ্ছেন ইপসা'র কেন্দ্র থেকে। তিনি বিডিনিউজকে বলেন, এখান থেকে শেখার পরে আমি অন্ধ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিন চালু করবো। ভবিষ্যতে কম্পিউটারে মিউজিক কম্পোজ করার আশাও ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাথর্ী সেলিনা আক্তারও কম্পিউটার প্রশিক্ষন নিচ্ছেন। তিনি বলেন, ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে আমার এই প্রশিক্ষন সহায়ক হবে। উল্লেখ্য ইপসা সম্পুর্ন বিনামুল্যে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন দিচ্ছে। তাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে জাপান ভিত্তিক ডেইজি ফর অল। প্রশিক্ষন শেষে প্রতিবন্ধীদেরকে কম্পিউটার সরবরাহ করাও জরুরী বলে মনে করছে ইপসা কতৃপক্ষ।
(প্রতিবেদক ঃ আরাফাতুল ইসলাম)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


