তার আদরের স্ত্রী বার বার সেই মৃতদেহের গলা ও বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছিলো। আর কান্নাজড়িত কন্ঠে বলেছিলো, কি হইছে তোমার গলায়? তুমি কথা কও না কেন? তুমি এত কষ্ট পাইলা কেন?
মৃতের স্ত্রী আরো বলেছিলো, টাকার অভাবে আমার স্বামী চিকিৎসা পায় নি। মরার আগে ডাক্তারের নুন্যতম সেবা পায়নি।
31 মার্চে ঢাকা মেডিকেল কলেজের ঘটনা এটি। সকালে অফিসে আসার পরে ডিপুটি চিফ রিপোর্টার বিপ্লব ভাই বললো ঢাকা মেডিকেলে যেতে। সেখানে একজন মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় মারা গেছে। সংগে সংগে ক্যামেরাম্যান নিয়ে ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি হাসপাতালের বেডে মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নিথর দেহ। হাসপাতালের বেডে থেকেও একরকম বিনা চিকিৎসায় মারা যায় কফিল উদ্দিন। মুক্তিযোদ্ধাদের জন্য সংরৰিত সেই বেডের পাশে ফোরে প্রচন্ড কান্নায় আছড়ে পড়ছে কফিলের স্ত্রী।
সেই দৃশ্যের পর থেকে আমার বুকের এক কোনে জমে আছে কষ্ট। মুক্তিযোদ্ধাদের জন্য কষ্ট . . .
কফিল উদ্দিন সম্পর্কিত বস্নগটি আছে এই ঠিকানায়: Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




