somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন কিছু কথা

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ। আজ ভালো আছি, তবে এটা চিরস্থায়ী অবস্থা নয়। কখন দু:সময় চলে আসবে তা কল্পনাতীত! কেননা, সবকিছুরই বিপরীত দিক আছে। ভালো-মন্দ, আলো-আধার, দিন-রাত, সুখ-দু:খ। এসব চলমান জীবনেরই অংশ বিশেষ।

যতই ক্ষমতাধর কিংবা বিত্তশালী হও না কেন, একতরফা কোন কিছু আশা করাটাই বড় বোকামী। তবে হ্যাঁ, বলে রাখা ভালো যে- অর্থ এখানে বড় একটা বিষয়। বলা হয়ে থাকে, “টাকায় বাঘের চোখও মেলে” “টাকা সকল ক্ষমতার উৎস”। প্রকৃত পক্ষেও কি তাই?

যেমন ধর্মীয় দৃষ্টিকোন থেকে বলা হয়েছে- “পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন।”

“ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর।” -আল হাদিস

আবার ধনকুবের বিল গেটস্ এর উক্তি দেখুন-
“যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে 'তুমি কে' ; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে 'তুমি কে'! ”

বাবা-মা, ভাই, অজস্র বন্ধু, আত্নীয়-স্বজন, দিনশেষে তাকিয়ে দেখো তোমার পাশে ক’জন? তারাই তোমার প্রকৃত আপনজন। বাস্তবতা বড়ই ‍নির্মম। উপরোক্ত প্রত্যেকটা উক্তিরই একেকটা দিক একেকটা ক্ষেত্র আছে। আজকের রাজা কালকের ফকির, এ কথা সর্বজন স্বীকৃত। তাই মন বলে, সবরকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখাই শ্রেয়। দু:খকে জয় করেই সুখের প্রকৃত ফল ভোগ আরো আনন্দদায়ক হয়।


বিল গেটস্ এর মতানুসারে, সঞ্চয় ভবিষ্যতের দুদিন মোকাবেলায় সাহায্য করে, করতে পারে। তবে, ভুলে গেলে চলবে না দু:সময় কিছু দুর্ঘটনা সব হিসেব-নিকেশ ওলট-পালট করে দিতে পারে। যে গরীর চাষী আগাম বন্যার কথা চিন্তা করে চাল রেখেছে বস্তা ভরে, তা সামান্য প্রাণী পিপড়াঁ সাঁবাড় করতে পারে অগোচরে। আবার ধনী তার ব্যাংক একাউন্টে জমিয়ে রেখেছে অঢেল টাকা, আত্তসাত হতে পারে জালিয়াতি চক্রের কারনে। কারন, স্বার্থান্বেষী মানুষ স্বার্থ সিদ্ধির জন্য সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত। আফসোস, মানুষ যদি লোভ আর অহংকারের বশবর্তী না হতো। তবে আরো সুন্দর, সুশৃঙ্খল, আনন্দময় হতো এ ধরনী, মানুষের দৈনন্দিন জীবন।

এত পাপ! এতো অপরাধ! এত লোভ আর অহংকার! তবুও পৃথিবীটা আজো টিকে আছে। পৃথিবীটা অবিরাম ঘুরছে। সূর্য্য নতুম উদ্যোমে পৃথিবীকে আলোকিত করছে আপন মহিমায়। এ সবই দুনিয়ার কিছু ভালো মানুষের কল্যাণে। এতটা খারাপ হয়নি মানুষ। তা হলে হয়তো বা এতদিনে কেয়ামত নেমে আসতো। ধ্বংশ হয়ে যেত এ ধরণী। মানুষের মাঝে ‘মানবতা’ আজও আছে। মানবতা এখনও মরেনি! মানুষ মরে; মানবতা মরে না। মানবতা আর মূল্যবোধ বেঁচে থাকে সৃষ্টির সেরা জীব মানুষের কাজে, চিন্তা, চেতনা, মননশীলতায়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ভাষা দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৫



একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।

অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।

যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

×