আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনের এ তত্ত¡টি এখন প্রশ্নের সম্মুখীন। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর গবেষকদের হাতে আসা নিউট্রিনো কণার গতির ফল আইনস্টাইনের তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। খবর বিবিসি অনলাইন-এর।
সার্নের গবেষকরা দেখেছেন, নিউট্রিনো নামে একটি কণা আলোর চেয়ে দ্রুতগতিসম্পন্ন।
গবেষকরা বলছেন, আলোর চেয়ে বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি।
১৯০৫ সালে বিশেষ আপেক্ষিকতার সূত্রটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। অবশ্য এখনই সে তত্ত্বটিকে ভুল হিসেবে উড়িয়ে দিতে গবেষকরা নারাজ। জাপান এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বর্তমান পরীক্ষার ফলাফলকে আরো পরীক্ষা করে দেখতে চেয়েছেন।
গবেষকরা বলছেন, এ তথ্য আরো পরীক্ষা করে তবে নিশ্চিত হবেন তারা। বিশ্বের অন্য ল্যাবরেটরির পর্যালোচনার ফলাফল বিশ্লেষণ করেই আলোর চেয়ে দ্রুতগতির কোনো কণার স্বীকৃতি মিলবে।
গবেষকরা বলছেন, আবিষ্কার যদি শেষ পর্যন্ত নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী অনেক অসম্ভব হয়ত সম্ভব হবে এবং উদঘাটন করা যাবে আধুনিক পদার্থবিদ্যার অনেক রহস্যের।
আলোর চেয়েও দ্রুতগতিসম্পন্ন নিউট্রিনো কণা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।