somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

✖✖✖একাকী সঙ্গীত ✖✖✖

২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে কেউ কারো নয়
সবাই একা
সবাই...
এমন কি আকাশের ঈশ্বর ও।
চাঁদ শুধু একা একা তারা গোনে
একটি ধ্রুব তারা মুখ তুলে দেখেনি
কোন বালিকা তারাকে
সারা জীবন অপেক্ষায় থেকে
পথ দেখিয়ে গেছে দিক ভ্রান্ত মানুষকে
সেই দিক ভ্রান্ত মানুষ ও গন্তব্যে গিয়ে
একদম একা।

একটি ছেলে একদিন অনেক সাধ করে
ফুল দিয়েছিল একটি মেয়েটাকে
ফুলটি রাখেনি মেয়েটি
তার পর থেকে ছেলেটি শুধু একা
একাকীত্বের শব্দ ঘুন ঘুন করে ঘোরে তার কানে
শব্দের তীব্রতায় বাধ্য হয় কানে হাত চেপে ধরে
চিৎকার করতে পারেনা-
মেয়েটি ও বিছানায় শুয়ে থাকে একা
অনেক মানুষের ভিড়ে একা
অনেক আসবাবের মাঝে একা
অনেক গল্পের মাঝে একা

কারন চিৎকার শোনার সময় ছিলনা কোন কারো
সবাই নিজের জন্য দৌড়ায়
সবাই নিজের জন্য বেঁচে থাকে
সবাই নিজের জন্য
এমনকি একটা মুমূর্ষু মানুষ ও নিজের জন্য
শুধু নিজের জন্য বেঁচে থাকতে চায় বলেই
সবাই স্বার্থপর হয়
সবাই নিজেকে ভালবাসে সব চেয়ে বেশি
সবাই নিজেকে লালন করে লালসার মাঝে
একজন বালকের স্বপ্ন ভেঙ্গে যাওয়া
কারো কান্নার কারন হয়না
একজন মানুষের মরে যাওয়া মনে রাখেনা বেশি দিন
একজন মানুষের অভাব মেটায় আরেকজন
একজন মানুষের জন্য থেমে থাকেনা কোনকিছুই
একজন মানুষের জন্য অপেক্ষা করেনা কেউ
-নিখাদ স্বার্থ ছাড়া

এইজন্য চিৎকার করে বলি
পৃথিবীরে প্রেম বলে কিছু নেই
এই পৃথিবীর সকল প্রানী
বেঁচে থাকার জন্য সম্পর্ক করে
এই পৃথিবীর সূর্য অস্ত যাবার পর প্রতিটি মানুষ একা
খুব একা।

একাকী থাকার সময় মনের ভেতর বেজে ওঠে একাকী সাইরেন
আকাশের ভেতরে বেজে ওঠে বিকট চিৎকার
মাথার নিউরন গুলো ওলট পালট করে ভেসে আসে নিঃসঙ্গ পদশব্দ
তখন মনে হয়
পৃথিবীতে সবাই একা
সবাই
আকাশের ঐ ঈশ্বর মানুষকে একা করেই পাঠিয়েছেন
একা একা পথ চলা শেখার জন্য
হয়ত নিজের মত করে জীবন ধারনের জন্য
নিজের কষ্ট বুঝাবার এর চাইতে ভাল কোন উপায়
হয়ত ছিলইনা ঈশ্বরের কাছে।।

































সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৪
৪৭টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×