somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

████হে মহাকাল ████

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলে যেওনা আমাকে ছেড়ে- এই দেখ আমি একাকী তোমার পথের বালি আঁকড়ে ধরে বার বার কেঁদে কেঁদে আক্ষেপ করে তোমাকে না যাবার জন্য অনুরোধ করছি।।

কিন্তু তুমি চলে যাবে জানি
কারন তোমাকে কেউ কোনদিন আটকাতে পারেনি
কেউ কোনদিন তোমাক রাখতে পারেনি
নিজের খাঁচায় আটকে
তুমি জানো- সবাই শুধুই ভুল করে
এবং সবাই ভুল করে তোমাকে ধরে রাখতে চায়
কিনবা ধরে রাখতে চায় নিজেকে
নিজের স্থায়িত্বকে
আহ - সময়!

সবাই তোমাকে আটকে রাখতে চায়
কিন্তু তুমি একাই এই অখিল পরমের জন্মসময় থেকে
সেই যে পথ চলা শুরু করেছিলে
আর থেমে থাকোনি একপলের জন্যও
কত মানুষ কেঁদেছে তোমাকে ধরে রাখার জন্য
কত মানুষ তোমাকে আপন করে নিতে
বলি দিয়েছে মহামূল্যবান সময়
কিন্তু পারেনি তোমাকে ধরে রাখতে
কারন তুমি জন্ম নিয়েছ চলে যাবে বলে
তুমি জন্ম নিয়েছ অস্থায়ী সুখ হয়ে পরশ হয়ে জড়াবে বলে
তুমি জন্ম নিয়েছ আমাদের সবার মৃত্যু দেখে যাবে বলে
হে সময়- হে মহাকাল
আমার আকুতি তুমি শুনবেনা
তবুও আকুতি আমাকে মৃত্যুর দিকে আরেকবার ঠেলে দিও না
আমি মরতে চাইনা
কেউ আমাদের মাঝে মরে যেতে চাইনা
যতই আমরা নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বলিনা কেন-
আমাদের যৌবন কে আমরা ভালবাসি
কিন্তু আমরা বুঝতে চেষ্টা করিনা
যে অবস্থা আমাদের আছে সেটা নিত্য অব্যয় কোনদিন ছিলনা
আমাদের প্রতি মুহূর্তে খানিকটা বুড়িয়ে যাওয়া
আমাদের ঠেলে দেয় মৃত্যুর দিকে
শুধু তাই
কেউ কেউ ভুলে যেতে চায়
কেউ হাসি ঠাট্টায় মেতে উঠে
কেউ নেশার পেয়ালা হাতে নিয়ে ভুলে যায়
কিন্তু একদিন ঠিক তোমার কাছে নিজেকে সঁপে দেয়
দিতে হয়
কারন তুমি - তুমি হে মহাকাল
তুমি আমাদের সবার বিলীনস্থল
তুমি আমাদের সবার শেষ গন্তব্যের পথ প্রদর্শন কারী
তুমি জানো - তুমি আমাদের কারো নও
তবুও আমাদের সবাই তোমাকে গুনে চলি
তোমাকে হিসেব করে নিজের বয়স হিসেব করি
তোমাকে হিসেব করে নিজের স্থায়িত্ব মাপি

এবং একে একে সবাই একসাথে বড় হতে থাকি
সবাই একসাথে এগিয়ে যেতে থাকি হে মহাকাল
নিষ্টুর মহাকাল
একটু ক্ষন কি দাঁড়াবে?
একটু?
আমি নিজের কাছে জিজ্ঞাসা করতে চেয়ে সময় নেব তোমার কাছে
শুধু একটি বার
শুধু একটি বার আমি জিজ্ঞাসা করব হে মহাকাল
"আমাকে কি একটু সময় দেবে?"
জানি এই সময় টুকু তোমার কোনদিন হবেনা।।

কোনদিন থামোনি তুমি - কেউ তোমাকে থামিয়ে রাখতে পারেনি- তাই বাধ্য হয়ে নিজের জীবন থেকে একটি বছর চলে যাওয়া বাধ্য হয়ে বরণ করে নেই আমি- এবং সবাই কে বলি-
শুভ হোক- সুখী হোক -মঙ্গল হোক সকল প্রাণীর।।
◕▄███▄◕──◕▄██▄◕──◕▄███◕──◕▄███▄◕ ◕▀──██◕─◕██──██◕───◕██◕──◕▀──██◕ ◕──██◕──◕██──██◕───◕██◕────◕██◕ ◕─██◕───◕██──██◕───◕██◕───◕██◕ ◕█████◕──◕▀██▀◕───◕▄██▄◕─◕█████◕
████████শুভ হোক সবার জন্য ██████████
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×