অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাই সংবাদ সম্মেলনে একটি প্রশ্নেরও উত্তর দেননি খালেদা জিয়া। যদি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষেই থাকবেন তাহলে জাতীয় সংসদে প্রস্তাব পাসের দিন সংসদে কেনো ছিলেন না খালেদা জিয়া?.....যদি মান এবং নির্ভুল আইন নিয়ে এতোই চিন্তিত থাকেন তাহলে আইন পাস এবং সংশোধনীর দিন কেনো সংসদে ছিলেন না খালেদা জিয়া?.....তার দল যখন জামায়াতকে নিয়ে নির্বাচনী জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে তখন আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যুদ্ধাপরাধীদের কথা বললেও এখন তাতে জাতীয় ঐকমত্য গঠন জরুরি ছিলো বলছেন খালেদা জিয়া।যুদ্ধাপরাধীদের পক্ষে আপোষহীন নেত্রীর আপোষহীন অবস্থান। সংবাদ সম্মেলনে নাটকীয় কায়দায় খালেদা জিয়া ‘স্তম্ভিত, ক্ষুব্ধ, মর্মাহত’ বললেও জামায়াত-শিবির যে পুলিশ হত্যা করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে প্রকৌশলীকে খুন করেছে, কলেজ শিক্ষককে হত্যা করেছে, সাধারণ ফল বিক্রেতা-রিকশাঅলার জীবন কেড়ে নিয়েছে, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ-র্যাবের ওপর ঝাপিয়ে পড়েছে সেই বিষয়ে একটি কথাও বলেননি।বাইশ ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর কর্মসূচি আর বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায়ের পর সারাদেশে জামায়াতের যে তান্ডব তার মধ্যে যে কোনো সম্পর্ক নেই তা উল্লেখ না করে বৃহস্পতিবার জামায়াতের সহিংসতাকেও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছেন খালেদা জিয়া।বাইশে ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর ভেতরে ঢুকে জামায়াত-শিবির যে মসজিদের ভেতর ভাংচুর করেছে, জায়নামাজে আগুন দিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে রক্তাক্ত করেছে সেই কথা বেমালুম চেপে গিয়ে সরকারি দলের বিরুদ্ধে মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদের হেনস্তা করার অভিযোগ এনেছেন খালেদা জিয়া।
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।