প্রতিক্ষা কেবল অহর্নিশ
তুমি-ই আসবে বলে
হে অনন্ত কালের কালান্তর !
আর জাগতিক তুমি কেবলই ধুসর
নীলাভ ছুঁতে না পারা অশরীরী প্রত্যাশা !
ছুঁয়ে দেখিনা, দেখতে পারিনা
কাল্পনিক আর পটে আঁকা প্রত্যাশা বলেই
চাইনা, পাবোনা
মহাকালের দিগন্তে মিলে যাওয়া অস্থির রঙধনু অপ্রাপ্য বলেই ।
কষ্ট, আস্টেপিস্টে লেপতে যাওয়া জগত সংসার
কাঙ্কখিত আকাঙ্খার পরিজন
আমিই বাউল মনে সীমারেখা অস্পর্শ পালিয়ে বেড়াই
দুঃসময়ের এ সময়ক্ষন ।
https://facebook.com/arhasnain/


সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



