একদিন ঠিক উড়ে যাবো ঐ নীল আকাশের বুকে
অসীম শূণ্যতার মাঝে মানুষ নামের খোলস ছেড়ে হবো শঙ্খচিল
সেখানে কোন বারণ থাকবে না ,
একঘেয়ে দুপুর থাকবে না ,
বিষণ্ণ বিকেল থাকবে না,
নির্ঘুম রাত্রি থাকবে না,
মন খারাপের কোন কারণ থাকবে না !
একদিন ঠিক উড়ে যাবো ওপাড়ে সব মায়া ছিন্ন করে
সেখানে শুধু আমি থাকবো আদি হতে অন্তে
তুমি নামের শব্দ থাকবে না,
প্রেমের কোন পদ্য থাকবে না,
হাসি কান্নার ছন্দ থাকবে না ,
'ভাল্লগেনা'র বাক্য থাকবে না !
একদিন ঠিক হারিয়ে যাবো দূর অজানায়
মিশে যাবো গোধুলীর ঐ লাল রাঙানো সূর্যাস্তে,
সেখানে কোন কোলাহল থাকবে না,
প্রেমিক যুগলের ভিড় থাকবে না,
চুম্বনরত কোন দৃশ্য থাকবে না,
শুধু মৌনতা আর মৌনতা
মানুষ নামের কোন জীব থাকবে না !

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




