নগরের ব্যস্ততাকে আজকাল হিংসে হয় আমার
হিংসে হয় তার অবয়ব,ব্যবহারে
নিষ্ঠুরতা কি, আমি শিখেছি তার কাছ থেকে
শিখেছি কেমন করে পিষিয়ে দিতে হয় অনুভূতিকে!
আবার এই নগরের বুক চিড়ে সাঁ সাঁ করে ছুটে চলা
যানের কলতান আর বাতাসকে পেয়েছি আপন করে
ব্যস্ত শহরের গিনিপিগদের চেয়ে;
তারা ঢের ভাল!
আমার ভেতরের হাসি কান্নাগুলো তারা বুঝে যায়
কি এক অদ্ভুত অবলীলায়
অথচ পাশে থাকা গিনিপিগটাই বুঝে না
মুখে শুকনো হাসি দেখে ভাবে
ওর মতন যদি আমি সুখি হতে পারতাম!
চেনে না হাসির ভেদ,
নিবে যাওয়া ভিতরের অজস্র স্বর ,
শুনেনা দীর্ঘশ্বাসের করুণ শব্দ
দেখে না বয়ে চলা কান্নার ফোয়ারা!
আজকাল বড্ড হিংসে লাগে নগরীর ব্যস্ততাকে
তিক্ত লাগে নিজের পাচিলে লেগে থাকা প্রতিটি মূহুর্ত!!

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




