
১.
পিপাসায় ডুবেছে হৃদয়ের সীমানা,
যত দেখি ঐ দুটি চোখ তৃষ্ণা মেটে না !
দেখা দাও একবার খরা’টা কাটাতে,
ভালোবাসি জেনে নাও , চোখের ঐ ভাষাতে !
২.
তুমি ছাড়া বিকেলের স্নিগ্ধতা উবে যায়,
পাখিরা অভিমানে ঘরে সব ফিরে যায়,
তুমি ছাড়া মুহূর্ত আমি আর আমি নই;
সব কিছু ঘোলাটে বিবর্ণ মনে হয় !
৩.
তুমি আমি পৃথিবী; বাকি সব মিথ্যা,
বাহুডোরে মিশে আজ সবকিছু একাকার;
রন্ধ্রে রন্ধ্রে প্রেম প্রীতির সুর’কার,
তুমি আমি মিলে হব নতুন এক স্বত্তা !
৪.
খাঁচা ভেঙে পাখি মোর কোন দেশে উড়ে যায়,
সমাজের পিষণে ভুলে সব দূরে যায় !
কি দোষ ছিল ঐ নিষ্পাপ প্রণয়ের ,
অগোচরে মুছে কি অনুভূতি মিলনের !
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


