
ভালোবাসায় ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে অনেকটা পথ পাড়ি দিতে-
মুখোমুখি কিংবা পাশাপাশি।
গল্প উপন্যাসের আদলে নিজেকে সাজাতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কোন একটির নায়ক হতে-
মিছেমিছি নয়তো কল্পনাতে।
প্রেমে বন্ধুর পথ পাড়ি দিতে ইচ্ছে করে,
ইচ্ছে করে অভিমান, ভালোবাসায় সময় কাটাতে-
সকাল কিংবা সন্ধ্যা, রোজ প্রতিদিন।
প্রেমিকার রক্তবর্ণ চোখ, নির্লিপ্ত হাসির অধিকারী হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে গভীর চুম্বনে নিজের অস্তিত্ব হারাতে-
গোধূলী পেরিয়ে সাঝবেলাতে।
প্রেমের অনলে পুড়ে পুড়ে খাটি সোনা হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে প্রিয় মানুষটির গায়ে সেই সোনার অলংকার হতে-
জন্ম থেকে জন্মান্তরের তরে।
মন খারাপের দিনগুলোতে কাউকে ছায়ার মত পাশে পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে হাতে হাত রাখতে, কোলে মাথা রাখতে-
খুব যতনে, বিনম্র ভালোবাসায়।
প্রেমিকার চোখের জলের জৌলুস হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে জল মুছে ঠোঁটের কোণে হাসি ফোটানোর-
প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে।
ভালোবাসাকে আজ সত্যিই ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কেতাদুরস্ত প্রেমিক হতে-
কল্পনাতে নয় বরং বাস্তবের আদলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

