
রাত তখন ৩ টা কি ৪ টা হবে !
ঘুমন্ত শহরে তখনো জেগে ছিল রাত জাগা পাখিরা ।
নতুন কিছু নীড়ে তখনও আলো জ্বলছিল ,
হয়তো তারাও এদলে যোগ দিয়েছে।
ছুটে চলে তারা শহরের এপার থেকে ওপার ;
দুরের ল্যাম্পপোস্টগুলো যেন নিঃসঙ্গতার জানান দিচ্ছে খালি রাস্তায়,
মাঝে মাঝে সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে মালের ট্রাক ।
বনানী, ফার্মগেট, চন্দ্রিমা উদ্যানে নেমে আসে রাতের চিল;
খুঁজে ফেরে নিজেদের শিকার ।
ঘুমন্ত শহর ফের জেগে উঠে ধীরে ধীরে-
ঝাড়ুদ্বাররা লেগে যায় সুন্দরের কাজে,
ঝেড়ে পরিষ্কার করে রাস্তায় লেগে থাকা রাতের কলঙ্ক ।
বড় বড় বাজারে ধুন্দুমার লেগে যায় মাল খালাসির কাজে ,
জমে উঠে বিড়িয়ানির ব্যবসা ,
নিমিষেই শেষ হয় ডেক কি ডেক তেহেড়ী, খুচুরী ।
এমনি করেই সময় গড়ায় , কাজ এগুয় তার নিজস্ব গতিতে ,
মসজিদে মসজিদে আজান হাঁকে ফযরের ,
নিকষ কালো অন্ধকার ফিকে হতে থাকে ,
রাত জাগা পাখিদের নীড়ে ফেরার সময় হয়,
এভাবেই চলছে …..
এভাবেই কেটে যায় ঘুমন্ত শহরের একেকটি রাত ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


