
আহত কিছু শব্দেরা ভাষা হয়ে থাক নগরীর প্রাচীরে,
কিছু নৈশব্দের রাত সফেদ রঙের রক্ত হয়ে লেপ্টে থাকুক সে দেয়ালে,
পথের পাশের গাছগুলোয় জমে থাকুক বিষণ্ণতা,
ফিরে এলে এই শহরে যেন বুঝতে পার,
তোমাতে ঘিরে মূহুর্তগুলো আজ মৃতপ্রায়, যান্ত্রিকতায় মুছেনি আজো!
কিছু ভোরের সূর্যোদয় আজ কালো মেঘ হয়ে যাক,
বিকেলের স্নিগ্ধতা, গোধূলির মৌণতা আর-
সন্ধ্যেবেলার সেই স্মৃতিগুলো নদে মিশে যাক,
দূরান্তরে ভাসতে ভাসতে কিংবা বইতে বইতে,
যদি তোমার কাছে কখনো ভীড়ে;
বুঝবে কেমন বদলে গ্যাছে ওরা!
বাকি সব শুধুই জমা থাক কালের ট্রাংকে,
যদি মনে পড়ে ফের, খুলে দ্যাখো তা ,
ইচ্ছে হলে নিয়ে নিয়ো সব নিজের মতন করে,
আমি তখন নাই বা থাকলাম তোমার পাশে,
নাই বা দাবি করে বললাম ভালোবাসাগুলো জমা রেখে যেও-
আমার বুকপকেটে!!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



