
একদিন বিকেল চিড়ে আস্ত একটা সন্ধ্যে পড়বো গলে',
সকাল পড়বো নাকের ডগায়, লাল সুয্যি ফ্রেমের তলে!
দুপুরটাকে হাতে পড়বো, সঙ্গে রোদের ক্যাপ,
কাঁধে নাহয় ঝুলিয়ে নেব রাত্রিবেলার ম্যাপ!
নতুন প্রভাত, ক্লান্ত দুপুর, শান্ত সাঁঝের মায়া;
দস্যি ওরা, ছুটছে দেখো, খুঁজতে তোমার ছায়া!
কোথায় তুমি মুখ লুকালে?
ডুব দিলে কি গভীর জলে?
তোমায় ভেবে ওরা যে সব,
ছড়িয়ে দিল নানান গুজব!
তা কি তুমি জানো?
মান করেছো বেশ করেছো,
'মানটি না হয় ভাঙো!
ঐ নীলিমা ডাকছে দেখো,
ওদের সাথেই চলো!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



