বিদ্রোহ
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন এই বিদ্রোহ!
নিজের ভেতর নিজেকে
আয়না ভেবে প্রতিদিন
ভাঙচুর করে প্রতিবিম্ব,
কখনও জল কখনও অনল
যেভাবে দিনরাত-
কাটিয়ে দিচ্ছে নশ্বর শরীর
চোখ কি তা দেখে?
আয়নায় ভাসে চিৎকার?
কেন এই বিদ্রোহ?
কলম যখন থামে,
ট্রাম লাইন ছেড়ে কবিতায়;
শব্দ তখন বুলেট-
রিনঝিন ব্রাসফায়ারে
শব্দ কখনও বোম;
আছড়ে পড়ছে দেয়ালে,
পুড়ে গেছে, উড়ে গেছে স্বপ্নের ঘর,
ধ্বংসাবশেষ নিঃসঙ্গতা-
কখনও ছেড়ে যায়নি
নীরবতার মিছিল!
তবে কেন এই প্রহসন!
নিজেকে আসামীর কাঠগোড়ায় ভেবে
কেন এই শেষকৃত্য,
নিজেকে দুমড়ে ফেলার জাল?
বিজয়ীর বেশে আততায়ী
কখনও নির্জীব,
খুন করবে কিনা দ্বন্দে বিভ্রান্ত!
ফের চলে বিদ্রোহ-
নিজের শরীর ছেড়ে অন্দরে,
মন্দির ভেঙে অন্তরে-
এ যেন আজন্ম অবসাদ,
এ যেন আজন্ম অভিশাপ,
এ যেন বিজয়ের মানে হার,
শব্দের কাছে শবদের
অস্পষ্ট এক-
উপসংহার!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন