ইলিয়াস ‘নিখোঁজে’ জঙ্গি, সন্দেহ প্রতিমন্ত্রী টুকুর
এরা যে কিসের রাজনীতি করে বুঝি না...এতটুকু জ্ঞান নাই যে পাবলিক তাদের মতো ঘাস খায় না। পৌরাণিক আমলের জুজুর ভয় আর কতদিন দেখাবে!!!
জঙ্গি, যুদ্ধপরাধীদের বিচার--এসব শ্লোগান দিয়ে এতদিন টিকে ছিল, মনে করছে এগুলো আবার বস্তা থেকে বের করলে আমরা গিলে নিবো।
ধিক...আওয়ামী লীগের এসব মানুষরূপী পশুদের প্রতি।
বিস্তারিত খবরঃ
ঢাকা/পাবনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় জঙ্গি কিংবা বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শুক্রবার পাবনার সুজানগরে দলের এক অনুষ্ঠানে তিনি তার এই সন্দেহের কথা জানান।
এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস দলের অভ্যন্তরীণ কোন্দলেরও শিকার হতে পারেন।
ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিএনপি ‘খেলা’ শুরু করেছে।
প্রতিমন্ত্রী টুকু সুজানগরের তাতীবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বলেন, “ইস্যু তৈরি এবং দেশকে অস্থিতিশীল করতে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে। জঙ্গি গোষ্ঠী বা বিএনপি-জামায়াতের লোকজন বিএনপি নেতা ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে কি না, সরকার তা খতিয়ে দেখছে।”
এই প্রসঙ্গে বিএনপি সরকারের সময় চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনের অপহরণের ঘটনাটিও আনেন তিনি।
“সে ঘটনায় বিএনপির লোকজনই জড়িত ছিল। ইলিয়াস আলীর ব্যাপারেও সে রকম কিছু ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে,” বলেন টুকু।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার।
শুরু থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, সরকারি কোনো এজেন্সির লোকজন ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, ইলিয়াসকে নিয়ে বিএনপি ‘নাটক’ করছে।
শুক্রবার রাজধানীতে শাহজাহানপুর থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিএনপি ‘খেলা’ শুরু করেছে।
তিনি বলেন, “ইলিয়াস আলীকে উদ্ধারে তার স্ত্রীকে নিয়ে র্যাব গাজীপুরে অভিযান চালিয়েছিল। ওই অভিযানের পর ইলিয়াসে স্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে বলেন- তিনি র্যাবের সঙ্গে কোথাও যাননি। এটি কিসের আলামত?”
“আইন-শৃঙ্খলা বাহিনী ইলিয়াস আলীকে খুঁজছে। তাকে (ইলিয়াস) খুঁজে পেলেই প্রমাণ হবে ইলিয়াস কোথায় ছিলেন,” বলেন মন্ত্রী।
ইলিয়াসের নিখোঁজ হওয়ার চারদিন বাদে গত ১৭ এপ্রিল তার সন্ধানে স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে নিয়ে গাজীপুরের পূবাইলে অভিযান চালানোর কথা র্যাবের পক্ষ থেকে জানানো হয়। তবে তাহসিনা পরে সাংবাদিকদের বলেন, তিনি কোথাও যাননি।
একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, “সিলেটের রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে। তার (ইলিয়াস) ব্যবসায়িক প্রতিপক্ষও এ ঘটনা ঘটাতে পারে।”
“একটি সরকার নিজে এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না,” বলেন তিনি।
তবে ওই অনুষ্ঠানে বক্তব্যে মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাজনৈতিক নেতা হিসেবে ইলিয়াসের ‘নিখোঁজের’ ঘটনায় তিনি উদ্বিগ্ন।
আওয়ামী লীগের পুরানো কাসুন্দি...বহুদিন পরে আবার বাজারে এল!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।