somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের বাড়াবাড়ি, স্বপ্ন দোষের ছড়াছড়ি

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজিদের বউ সেইরাম দজ্জাল।তো বিয়ার সময় মজিদের শশুর মজিদরে একটা লাল টুকটুক গরু উপহার হিসেবে দিল।
বলাবাহূল্য সংসারে মজিদের চাইতে গরুর খাতির বেশি। দজ্জাল ,একরোখা মেজাজী বৌরে বাগে আনতে হইলে মজিদরে সেই গরুরে ভিআইপি মর্যাদায় খাতির করতে হয়। এই রকম দিনে মজিদ মাঝে সাঝে যমদূত বৌএর সাথে উচ্চসরে কথাও বলে। সেইদিন মজিদ নিজের বৌরে প্রধানমন্ত্রী ভাবে আর নিজেরে ভাবে সরাষ্ট্রমন্ত্রী। কারণ আর কিছুই না ,আলটিমেটলি গরুরুপি আসামী বান্ধার কামডা তো তার নিজেরই করতে হয়।
এক গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড গরমে মজিদ গরু মাঠে চড়াইয়া দিয়া পাশের গাছের নিচে জিরাইতে বসে.ক্লান্ত মজিদ ভাবে আহারে দেশটা যদি বিল়েত হইতো ,গরমের এই কষ্ট আর সহ্য করতে অইত না। পাশের গ্রামের মেম্বার এর পোলা ঐহানে থাহে , হেয় কয় বিলাতে গরম বইল্লা কিচ্ছু নাই ,হারা বছর ঠান্ডা। আসমান থাইক্কা বরফ ও নাকি পরে। ভাবতে ভাবতে মজিদ ঘুমাইয়া পরে।ঘুমের ঘোরে সে স্বপ্নে বিলেতে চলে যায়।
দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়। মজিদের বিলেত স্বপ্ন ভঙ্গ হয়। ঘুম ভাঙ্গলে মজিদ দেখে তার গরু চুরি হইয়া গেছে। বউ এর কথা মনে পরতেই মজিদ এর অন্তরাত্তা কেপে উঠে। সাধের বিলেত সপ্ন, তার শুধু গরুই না তার সরাষ্ট্র মন্ত্রণলয় ধৈরা টান মারছে। ভয়ে ভয়ে মজিদ বাড়ি ফিরে . বউ জিগায় গরু কই ?
মজিদ কয় হারাইয়া গেছে। বউ কয় এত্ত বড় সাহস পাইলা কই তুমি ? গরু পাহারা দিয়া রাখো নাই কেন ?
মজিদ ভয়ে ভয়ে কয় মাঠে ঘটে গিয়া ২৪ ঘন্টা গরু পাহারা দেওয়া সম্ভব না।
বউ কয় চুপ মিনসে গরু পাহাড়া দেওনের হ্যাডম নাই বড় বড় কথা। পিছা (ঝাড়ু ) দিয়া থোকমার মইধ্যে এমুন বাড়ি দিমু যে ভাত চিবায়ন্নার মুরদ থাকত না। যেইহান থিক্কা পার আমার গরু ধৈরা আনো।নাইলে এই বাইত্তে জাগা নাই।
মজিদ যায় গরুর খোজে। সেই গরু যেইডা হেরে মাঝে মাঝে সরাষ্ট্রমন্ত্রী বানাইয়া দিত।

হারাবিহাল গরু বিছরাইয়া ক্লান্ত মজিদ মিয়া বাড়ির বাগানের আম গাছের উপরে উঠে ঘুমিয়ে পরে। কারো ফিসফাস কথার শব্দে তার ঘুম ভাঙ্গে। মজিদ জানে পাশের গ্রামের মজিবর তাগো গ্রামের বয়াতির মাইয়া সমিরণের লগে লুকাইয়া লুকাইয়া লাইন (প্রেম ) করে। গাছের উপর থেকে মজিদ দেখে মজিবর সমীরণ রে কৈতাছে ,তোমার চোখের দিকে তাকাইলে আমি দুনিয়ার সব দেখতে পারি
.আমার ১৪ গোষ্টির দেখা সব অপূর্ণ স্বপ্ন তোমার চোখে সইত্য অইয়া ধরা দেয়।
খিল খিল হাসিতে ভেঙ্গে পরে তরুণী সমীরণ, তাই নাহি। কি স্বপ্ন ?
মজিবর কয় আমার দাদার দাদা স্বপ্ন দেখত দরজার সিটকানি খুললেই বিদেশ এর মানুষ দরজার বাইরে খারাইয়া আছে।
আমেরিকার এক বেডা আমার দাদার দাদার সপ্ন চুরি কইরা মবিল ফোন বানাইছে। সেই ফোনে ছিট্কানির মত কইরা (slide to unlock) টান মাইরা ফোন করলে এহন বিদেশ এর মাইনষেরে দেহন যায়.আর আমিও তোমার চৌখখের ভিত্তে চাইয়া হারা দুনিয়ার কোনহানে কি ঘটে হেইয়া দেখবার পারি।
এই কথা হুনা মাত্র মজিদ এক ফালে গাছেত্তন নাইম্মা কয়। মজিবৈরা দেখত আমার গরুডা কই ?
গরুর খোজ দেওয়া মজিবরের পখখে সম্ভব ছিল না। কারণ মজিবর সমীরনের লগে যা করছিল সব ছিল ভাঁওতাবাজি।

মজিদ সন্ধায় তৃষ্ণার্ত ,ক্ষুধার্ত পরিশ্রান্ত হইয়া ঘরে ফিরে ( গরু ছাড়া ). তার পোলারে কয় এক গ্লাস পানি দে তো ভাই, গলডা হুগাইয়া কাড হইয়া গেছে। বাপের মুখে ভাই হুইন্না পোলার টাসকি খাওয়া ভাব শেষ হওয়ার আগেই বউ কয় মাথা-মুতা কি নষ্ট হইয়া গেল নাকি ? নিজের পোলারে ভাই ডাকতাছ কেন ?
হতাশ মজিদের নির্বিষ উত্তর গরু (পড়ুন সরাষ্ট্র মন্ত্রনালয় ) হারাইলে এমনি হয় গো মা। ......

অফটপিক : ( মজিবরের দাদার দাদা বেচে থাকলে , তার দেখা উদ্বাবনী স্বপ্নের জন্য ,সে স্বাধীন বাংলাদেশের টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব বিনা প্রতিদ্বন্দিতায় পেয়ে যেত.
এমনকি বিশ্ব বিখ্যাত স্মার্ট ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাম্বুরা { এপল ইজ নাথিং টু হিজ ক্রিয়েটিভ ড্রিম} তাদের সিইও পদের জন্য উনাকে লুফে নিত )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×