অমরত্বের জন্য একশোটা কাজ লাগে না। কাজের মত কাজ একটাই পারে মানুষ কে অমরত্ব দান করতে। একটা গান শুধু একটা মাত্র গান সারা জীবনটাকে একটা মলাটে বাঁধা বই বানিয়ে দিতে পারে।গানের চরণে চরণে উন্মুক্ত হয় জীবনের নতুন এক এক টা চ্যাপ্টার।
এক একটা চ্যাপ্টার এর পরতে পরতে লুকিয়ে থাকে জীবনের কৈশোর, তারুণ্য ,.ক্যাম্পাস , আড্ডা , স্বপ্ন , স্ট্রাগল ,হতাশা , চাওয়া পাওয়া , প্রেম বিরহ আর যোগ বিয়োগ এর এক এক টা উপাখ্যান।
এমন একটা বাংলা গান আমরা পেয়েছিলাম। আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের আর কোনো ভাষার একটা মাত্র গান সারা জীবন টাকে নিজের হাতের তালুর মত এমন পরিচিত ভাবে চোখের সামনে ভাসিয়ে তুলতে পারছে ..........
"সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুম কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই।
কত স্বপ্নের রোদ উঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায়
কফি হাউস এর সেই আড্ডা টা আজ আর নেই ,আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলি সেই ,,আজ আর নেই।"
কফি হাউস মান্না দের এমনি এক অমর সৃষ্টি। তার অনেক স্মরণীয় কাজ আছে, কিন্তু কফি হাউস সব সময় অন্য মাত্রা পায়।
আজ মান্না দে সবাইকে কাদিয়ে চলে গেল না ফেরার দেশে ,বাংলা গানের বাগানের শ্রেষ্ঠ মালি বাগান কে চিরবিদায় জানালেন।
স্যালুট মান্না দে।
সর্গবাসী হউন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


